ধূমকেতু প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ জুন) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৫ জন গ্রেপ্তার হয়েছে।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মী মো: আব্দুল্লা বিন রীশারী ওরফে প্রান্ত (৩১) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার আব্দুল্লাহ আল বিন হাসান সাইরুকীর ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


