ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি এবং আত্মত্যাগ, পবিত্র ঈদ-উল-আযহা আমাদের শুধু কোরবানির কথা মনে করে দেই না, এটি আমাদের মনে করে দেয় বিশ্বাস, আত্মত্যাগ ও আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু বিলিয়ে দেওয়া শিক্ষাও।
সেই পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন সকল নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং সুস্বাস্হ্য কামনা করে যাচ্ছেন। তাদের সার্বিক ভাবে খোঁজ খবর নিয়ে যাচ্ছেন মিলন।
ভালোবাসার টানে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে মহানগর, জেলা, ও পবা মোহনপুরের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্ব স্তরের জনগন প্রতিনিয়ত যাচ্ছেন বিএনপির নেতা এ্যাডভোকেট শফিকুল হক মিলনের কাছে।


