ধূমকেতু প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ জুন) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৫ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য অপরাধে ১ জন।
পুলিশ আরও জানায়, বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী মিঠু সাহা (৩৭) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার কাপড় পট্টি এলাকার স্বপন সাহার ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


