IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> রাজশাহীতে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তারকৃত আসামী

রাজশাহীতে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তারকৃত আসামী।

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দামকুড়া থানায় দায়ের হওয়া একটি চুরির মামলায় অভিযান চালিয়ে চোরাই ব্যাটারিচালিত অটোরিকশাসহ মো. রাসেল (৩৭) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত মো. রাসেল, বোয়ালিয়া থানার পঞ্চবটি (শেখের চক) এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে সে রাজপাড়া থানার বসুয়া (পাউরুটি ফ্যাক্টরির পাশে) এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ আলী আকবর নামে অটোরিকশা চালক গ্যারেজ থেকে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হন। রাতে তিনি সাহেব বাজার থেকে দুই যাত্রী নিয়ে দামকুড়া বাজারে রওনা দেন। সেখানে পৌঁছিয়ে তারা একটি চায়ের দোকানে বসে চা পান করেন। চা পান করার কিছুক্ষণ পর আলী আকবর শারীরিকভাবে অসুস্থ অনুভব করেন।

পরে ওই দুই যাত্রীকে নিয়ে ফেরার পথে আলী আকবর জ্ঞান হারিয়ে ফেলেন। এ সুযোগে যাত্রীবেশে চোররা তার অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

পরদিন, ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে পবা থানার রামচন্দ্রপুর বাজারের একটি ডেকোরেটরের দোকানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় নগরীর দামকুড়া থানায় একটি মামলা রুজু হয়।

মামলা রুজ পরবর্তীতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ আসামি গ্রেপ্তারসহ অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধারে অভিযান শুরু করেন। আরএমপি ডিবির এসআই মো: জাকির হোসাইন ও তার টিম গত ৯ জুন ২০২৫ খ্রিস্টাব্দ রাত সোয়া ১০ টায় নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটী এলাকা থেকে আসামি রাসেলকে গ্রেপ্তার করে। পরদিন ১০ জুন তাকে একদিনের রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ডে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত পৌনে ৮টার দিকে শিরোইল এলাকা থেকে মামলার চোরাই মালামাল একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে রাসেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31