ধূমকেতু প্রতিবেদক : বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)-এর ব্যবস্থাপনায় রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর সহযোগিতায় লফস কার্যালয়ে লফস এর কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রকল্পের উপকারভোগী সদস্য ও বিভিন্ন পেশায় নিয়োজিত ২৫জনকে নিয়ে উল্লেখিত বিষয়ে এফজিডি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ জুন) এফজিডিতে বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য, জলবায়ু ঝুঁকি এবং সামাজিক কাঠামোর জটিলতায় নারী ও জেন্ডার বৈচিত্র্যসম্পন্ন জনগোষ্ঠীর জন্য একটি ন্যায্যতার সংকট তৈরি করেছে, যেখানে বৈষম্য প্রকট বলে আলোচনায় উঠে আসে।
জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন প্রাকৃ তিক দুর্যোগ, জীবিকার ক্ষয়, এবং জোরপূর্বক বাস্তু চ্যুতি এসব জনগোষ্ঠীকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। বিশেষ করে প্রান্তিক নারী ও লিঙ্গ বৈচিত্র্যসম্পন্ন মানুষদের জন্য প্রতিক‚লতা আরও তীব্র, কারণ তারা অনেকক্ষেত্রে কৃষি, পানি সংগ্রহ, এবং প্রাকৃ তিক সম্পদের ওপর নির্ভরশীল জীবিকা পরিচালনা করেন। একই সঙ্গে, সমাজে গড়ে ওঠা পিতৃ তান্ত্রিক কাঠামো নারীদের সম্পদে অধিকার, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং সামাজিক সুরক্ষার ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত করে বলে সভায় নারীরা মতামত প্রকাশ করেন।
নারী ও জেন্ডার সংখ্যালঘু জনগোষ্ঠী শুধুমাত্র জলবায়ু সংকটেই নয়, বরং একটি বৈষম্যমূলক সামাজিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর দ্বৈত চাপে নিপতিত হন এই প্রেক্ষাপটে, জেন্ডার জাস্টিস ও ক্লাইমেট জাস্টিসÑউভয় ন্যায্যতা ভিত্তিক কাঠামোর পারস্পরিক সংযোগকে বুঝে কাজ করা জরুরি হয়ে পড়েছে বলে আলোচকরা মতামত দেন।
এফজিডিতে রিসার্চ ইনিশিয়েটিভস, বাংলাদেশ (রিইব) এর প্রকল্প সমন্বয়কারী ও পরিচালক সুরাইয়া বেগম, লফস এর সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, লফস এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীনম রিইব এর ডকুমেন্টেশন ও ট্রেনিং অফিসার নাভিদ আঞ্জুম হাসান আলোচক হিসেবে আলোচনা করেন।
সভায় বিভিন্ন শ্রেনি পেশার ২৫জন অংশগ্রহণ করে।


