ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়ন ইউপির নারায়পুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে মারপিট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মারপিটে প্রতিবন্ধী বয়োজ্যেষ্ঠ নাসির উদ্দীন, জসিম উদ্দিন ও সেলিম এবং মালেক আহত হয়েছে।
শুক্রবার (২০ জুন) জুম্মার নামাজ পরে ঘটে মারপিটের ঘটনা। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ধীন রয়েছে।
এঘটনায় আহত নাসির উদ্দীন বাদি হয়ে আয়েস উদ্দিনকে প্রধান করে সাতজনের নামে শুক্রবার শেষ বিকেলের দিকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগেও মারপিট হয় বলেও অভিযোগ রয়েছে বিবাদীদের বিরুদ্ধে। এঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ উল্লেখ, উপজেলার তালন্দ ইউনিয়ন ইউপির নারায়নপুর গ্রামে শুক্রবার নামাজ পর বাড়ী যাওয়ার সময় নিজ রাস্তায় বৃষ্টির পানি কাঁদা থাকায় পাশ দিয়ে হাটাকে কেন্দ্র কথা কাটাকাটি এক পর্যায়ে লাঠি সোঠা নিয়ে মারপিট শুরু হয়। মারপিটের সময় অভিযোগ কারী প্রতিবন্ধী বসে থাকা অবস্থায় তাকে বেধড়ক পেটায়। এতেই সে মারাত্মকভাবে আহত হয়।
তবে অভিযুক্তরা বলেন, সেলিম ও মালেককে বেধড়ক পেটায়। তারাও মারাত্মক আহত হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


