ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে।
এছাড়াও আরএমপির অভিযানে ১২ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ২ জন ও অন্যান্য অপরাধে ৩ জন।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগের কর্মী মো: জুয়েল শেখ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সেখের চক এলাকার মৃত মছের শেখের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


