ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে ৩০০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ (ডিবি)।
বুধবার (৯ জুলাই) সকাল পৌনে ৭ টায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত অভিযুক্তরা হলো, রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসুফপুর গ্রামের আজিম উদ্দিনের পুত্র মোঃ আলম ও রাজশাহী জেলার একই থানার একই গ্রামের হাসেম আলীর পুত্র মোঃ ইউসুফ।
পুলিশ জানায়, বুধবার (৯ জুলাই) সকাল পৌনে ৭ টায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেন্সিডিলসহ মোঃ আলম ও মোঃ ইউসুফকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্ত চারঘাটের মাদককারবারি মোঃ শাহিনুর রহমান শাহিন নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত অভিযুক্ত মোঃ আলম, মোঃ ইউসুফ এবং পলাতক অভিযুক্ত মোঃ শাহিনুর রহমান শাহিনদের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে।
ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।


