IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> ১৬ জুলাই রাজশাহীতে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’

১৬ জুলাই রাজশাহীতে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’

১৬ জুলাই রাজশাহীতে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’

১৬ জুলাই রাজশাহীতে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ আগামী ১৬ জুলাই বুধবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের আয়োজনে রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে রাজশাহী বিভাগীয় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

রোববার (১৩ জুলাই) রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন, রাজশাহী বিভাগের প্রতিনিধি অমতি কুমার পাল।

তিনি বলেন, জ্যোতির্ বিজ্ঞান বিষয়কে বাংলাদেশে জনপ্রিয় করবার জন্য বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন গত ৩৭ বছর ধরে কাজ করে যাচ্ছে। সে কাজের ধারাবাহিকতায় ২০০৬ সাল থেকে আয়োজন করছে অ্যাস্ট্রোনমি বিষয়ক মেধা যাচাই কর্মসূচী অ্যাস্ট্রো-অলিম্পিয়াড। এই আসরটি বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড এর ২০তম আসর। রাজশাহী সহ বাংলাদেশের ৮টি বিভাগীয় শহর এবং ৩টি জেলা শহর সহ মোট ১১টি শহরে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড কার্যক্রম অনুষ্ঠিত হবে। সারা বাংলাদেশে প্রাথমিক বাছাই বা প্রথম রাউন্ড পরীক্ষা ১১-২১ জুলাই, ২০২৫ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে এবং রাজশাহী বিভাগের জন্য প্রথম রাউন্ড পরীক্ষা আগামী ১৬ জুলাই নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে।

১৪ থেকে ১৮ বছর বয়সি স্কুল এবং কলেজ পর্যয়ের ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজিত এই এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড এ বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে প্রথম রাউন্ড থেকে বাছাইকৃত ৩০০ ছাত্র-ছাত্রীদের নিয়ে দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা এবং সর্বশেষ তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্লোজড ক্যাম্পের শেষ দিন অনুষ্ঠিত লিখিত পরীক্ষা থেকে প্রথম ৫ জন প্রতিযোগীকে বাছাই করা হবে।

এই ৫ জন প্রতিযোগী আগামী ২০-২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাশিয়াতে হতে যাওয়া ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এছাড়াও ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবার সুযোগ পাবে।

এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড এর জন্য আবেদন করবার নিয়মঃ
১৪ থেকে ১৫ বছর বয়সি ছাত্র-ছাত্রী, যাদের জন্ম (২০১০-২০১১ সাল) এর মধ্যে তারা জুনিয়র গ্রæপ।
১৬ থেকে ১৮ বছর বয়সি ছাত্র-ছাত্রী, যাদের জন্ম (২০০৭-২০০৯ সাল) এর মধ্যে তারা সিনিয়র গ্রæপ।
১. নিবন্ধন ফি: ১০০/- টাকা (মাত্র একশত টাকা)।
২. নিবন্ধন ফি পাঠাতে হবে- বিকাশ নম্বর- ০১৯১৫-৬৫৩৬০৭।

১৬ তারিখের আমাদের অনুষ্ঠান সূচীঃ
রিপোর্টিং সময়ঃ সকাল ৯.০০
পরীক্ষার সময়ঃ ৯.৩০-১০.৩০
অলিম্পিয়াড বিষয়ক বক্তৃতাঃ ১১.০০-১২.০০
সনদপত্র বিতরণী ও সমপনীঃ ১২.০০-১.০০

গত বছরের মত এবারের আয়োজনেও টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে, এপেক্স। সে কারণে এই আয়োজনটির নাম এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড।

এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫ আয়োজনে সহযোগিতা করেছে গারডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড, পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানী লি:, মিউচূয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেড, এডিএন টেলিকম, কেদারপুর টি স্টেট, ওয়াচেস ওয়ার্ল্ড। আমাদের আয়োজনের সাথে আরো যারা যুক্ত আছেন- প্রথম আলো, দুরন্ত টেলিভিশন, চ্যানেল আই, বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম, দ্যা বিজনিস স্টান্ডার্ড এবং রাশিয়ান হাউস ইন ঢাকা, বাংলাদেশ।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোঃ আনসার উদ্দীন আরোও উপস্থিত ছিলেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান নুজহাত নাওয়ার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভা গের বিভাগী প্রধান আফসানা তাসনিম। এছাড়াও বিভিন্ন সংবাদমাধ্যমের গণমাধ্য মের কর্মীরা।

১৬ জুলাই রাজশাহী বিভাগের জন্য প্রথম রাউন্ড অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর আব্দুল্লাহ শামস্ বিন তারিক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31