IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> বাঘায় কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙ্গে চুরি

বাঘায় কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙ্গে চুরি

বাঘায় কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙ্গে চুরি

বাঘায় কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙ্গে চুরি। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাঘা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় উপজেলার জোতরাঘব গ্রামে অবস্থিত কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙে চুরি ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) দিবাগত রাতের কোন এক সময়ে চুরির ঘটনা ঘটে।

রোববার (১৩ জুলাই) সকাল ৮.৫০ মিনিটে ক্লিনিকে উপস্থিত হয়ে চুরির ঘটনা জানেন সেখানকার কর্তব্যরত অফিসার আবুল হোসেন।

তিনি জানান, চোরেরা কমিউনিটি ক্লিনিকের মেইল দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ওজন মাপা মেশিন ১টি, বিপি মেশিন ২টি, ডায়াবেটিস গ্লুকোমিটার ১টি, ঔষধ ১ বক্স (ইনটেক), ইন্টারনেট রাউটার ১টি, ক্যালকুলেটর ১টি, কাঁচি সেট-১টি চুরি করে নেয়।এছাড়াও দুইটি আলমারির তালা ভেঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো করে রেখে যায় । প্রতিষ্ঠানটির সভাপতিসহ স্থানীয়রা সেখানে গিয়ে চুরির বিষয়টি দেখেন ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এছাড়াও সহকারী স্বাস্থ্য পরিদর্শক জালাল উদ্দিন সরজমিনে গিয়ে পরিদর্শন করেছেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, চুরির রহস্য উদঘটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।

উল্লেখ্য,২০১৮ সালের ৩আগষ্ট দিবাগত রাতে ওই ক্লিনিকের তালা ভেঙ্গে দেড় লক্ষ টাকার ঔষধসহ বিশ হাজার টাকার আসবাব পত্র চুরির ঘটনা ঘটেছিল। ওই সময় অভিযোগ দায়েরের পর চকএনায়েত গ্রামের দুইজনকে আটক করেছিল পুলিশ। দান করা সম্পত্তিতে ক্লিনিক স্থাপনের বিশ বছর পর তারা সম্পত্তির ওয়ারিশ দাবি করে তালা ঝুলিয়েছিল। এ অভিযোগে তাদের আটক করেছিল পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31