ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জুলাই যোদ্ধাদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগমারা কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন বৃক্ষের চারারোপন করা হয়।
বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক প্রভাষক আব্দুল জলিল, ভবানীগঞ্জ পৌর কৃষক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন, সদস্য সচিব গোলাম হোসেন।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর মাস্টার, আশরাফুল ইসলাম, চঞ্চল হোসেন, উজ্জল হোসেন, কৃষক দল নেতা আতাউর রহমান, জালাল সরকার, রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু প্রমুখ।
এসময় উপজেলা ও ভবানীগঞ্জ পৌর কৃষক দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে জুলাই জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।


