IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ঢাকা-রাজশাহী মহাসড়েক হাট,হাটের মধ্য প্রভাবশালীদর গোডাউন, জনদূর্ভোগ, প্রশাসন নীরব

ঢাকা-রাজশাহী মহাসড়েক হাট,হাটের মধ্য প্রভাবশালীদর গোডাউন, জনদূর্ভোগ, প্রশাসন নীরব

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ও ঝলমলিয়া হাটের জায়গা প্রভাবশালীরা দখলে নিয়ে নিজস্ব গোডাউন তৈরি করেছে। আর হাটের কেনা-বেচা করা হয় মহাসড়কের উপরে। প্রতি সপ্তাহের ৪ দিন এই দু’হাটে ক্রেতা-বিক্রেতাদের পাশাপাশি সাধারণ পথচারী ও যানবাহনে যাত্রীদের দীর্ঘ সময় দূর্ভোগ পোহাতে হচ্ছে। এদিক কর্তৃপক্ষের হাট দু’টি ইজারা দিয়ে প্রতিবছর কোটি কোটি টাকা আয় করা হলেও কোন প্রকার তদারকি করছেনা বলে অভিযাগ উঠেছে।

জানা গেছে , বানেশ্বর হাট ও পুঠিয়া পৌরসভার ঝলমলিয়ার হাট উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর হাটের মধ্যে রয়েছে। উপজেলা ভূমি অফিস সূত্র জানাগেছে বানেশ্বর হাট প্রায় সাড়ে ১১ একর জমির উপর অবস্থিত।

অপরদিকে ঝলমলিয়া হাট প্রায় ৬ একর জমির উপরে অবস্থিত। বানেশ্বর হাট সপ্তাহে দু’দিন (শনি-মঙ্গলবার) বসে। ঝলমলিয়া হাট (সোমবার-বহস্পতিবার) বসে। সরকারী বিধি মাতাবেক হাটের জায়গায় কোন প্রকার স্থায়ী ঘর নির্মাণ এবং দখল অবৈধ। কিন্তু এলাকার প্রভাবশালী ও রাজনৈতিক নেতাকর্মীরা হাটের জায়গায় দোকান ঘর ও গোডাউন নির্মাণ করে স্থায়ী ভাবে দখল করে
ব্যবসা পরিচালনা করছেন। অনেকেই আবার গোডাউন ঘর গুলা ভাড়া ও বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। যার ফলে হাটের জায়গা ক্রমে দখল হয়ে যাচ্ছে।
স্থানীয় কৃষক তাদের উৎপাদিত ফসলাদি বিক্রির জন্য মহাসড়কের দু’পাশ যানজট সৃষ্টি করে কেনা বেচা শুরু করে ভোর থেকে।

বানেশ্বর এবং ঝলমলিয়া হাটের মহাসড়ক জুড়ে কেনাবেচা করতে হচ্ছে। পৌরসভা ও উপজেলা প্রশাসনের নজরদারির অভাব ২টি হাটের জায়গা প্রতিনিয়ত দখল হয়ে যাচ্ছে।
বানেশ্বর হাট আসা স্থানীয় কৃষক আজাহার আলী বলেন, সার্বক্ষনিক এই মহাসড়ক দিয় দেশের বিভিন্ন স্থানে যানবাহন চলাচল কর। আর রাস্তার সাথে কেনাবেচা করার সময় আমরা খুবই আতঙ্ক থাকি। অথচ আমাদের প্রতিমণে মালামাল ক্রয়-বিক্রয় ৬০ থেকে ৮০ টাকা হারে খাজনা দিতে হয়।

ঢাকা, চট্টগ্রাম ও সিরাজগঞ্জ থেকে আসা কাঁচামাল ব্যবসায়ীরা বলেন, এই বানেশ্বর ও ঝলমলিয়া হাটে যে পরিমাণ মালের আমদানি হয় তাতে নিঃসন্দেহে অনেক ভালো কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে হয় হাট ইজারা দিয়ে তাদের দায়িত্ব শেষ করেছে। বানেশ্বর হাটে এবং ঝলমলিয়া হাটে আমরা নিয়মিত প্রায় কলা কিনে নিয়ে যাই। রাস্তার দুই পাশে কৃষকরা কলা নিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু কি এই মহাসড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানের যানবাহন চলাচলের কারণে অতিরিক্ত ঝুঁকির মধ্যেই কৃষক এবং আমাদের কেনা-বেচা করতে হয়। হাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দখলমুক্ত করে হাটের জায়গাটি নিয়ন্ত্রণে নেয় তাহলে আমরা এই বাজারে থেকে নিরাপত্তা ভাবেই কলা বা আরো অন্যান্য কাঁচামাল ক্রয় করতে পারি।

স্থানীয় হাটের ব্যবসায়ী জানান, হাটের জায়গা প্রভাবশালীদর দখলে রয়েছে। তারা বড় বড় গোডাউন তৈরি করে নিজেরা ভাড়া খাটাছে। আবার কেউ মোটা অংকর অর্থ বিক্রি করছে। অথচ প্রতি হাটে মালামালের নিয়মিত খাজনা পরিশাধ করার পরও আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ।

বানেশ্বর হাট ইজারাদার মোঃ রাসেল সরকার বলেন, কিছু কৃষক হাটে এসে হাটের নির্ধারিত স্থান বাদে রাস্তা মালামাল নামিয়ে রাখে ব্যাপারীরা সেখানে মালামাল কেনার জন্য গেলে এই সমস্যাটা হয় এটা আমি উপলব্ধি করেছি। তবে হাইওয়ে পুলিশের সহযোগিতায় আমরা অনেকটাই এই সমস্যা থেকে উদ্ধার হয়ে উঠেছি। প্রতি প্রতিনিয়ত হাইওয়ে পুলিশ ছাড়াও স্থানীয় অনেক মানুষকে আমরা মহাসড়কের যানজট নিরসনের জন্য কাজে লাগিয়েছি। বড় বড় গোডাউন এবং বাড়ি তৈরির বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টা অবগত করেছি যে আমাদের হাটের যে জায়গাটি আমাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য তিনি বলেছেন একটু বৃষ্টি পরিষ্কার আবহাওয়া হলে হাটের জায়গা মেপে সীমানা নির্ধারণ করে দেয়া হবে। হাটের যেটুকু জায়গা তা যদি আমাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয় তাহলে মহাসড়কে কোন কৃষক আর যে দাঁড়াবে না।

ঝলমলিয়া হাট ইজারাদার মোঃ সাজ্জাদ হোসেন শাহ লাবিব বলেন, বৃষ্টিপাতের কারণে হাটের জায়গায় কাদা ও পানি জমার কারণে মানুষ দাঁড়াতে না পেরে বাধ্য হয়ে মহাসড়কের পাশে কেনাবেচা করে। তবে এ বিষয়ে আমি পৌরসভার ইঞ্জিনিয়ার ও পৌর প্রশাসককে অবগত করেছি তারা বলেছে অল্প সময়ের মধ্যে হাতে জায়গা গুলো সংস্থা করা হবে। আর আমি আশা করি সংস্কার হয়ে গেলেই সমস্যাটা আর থাকবে না।

এ বিষয়ে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল বলেন, উপজেলা ও পৌরসভা হাট বাজার ইজারা দিয়ে থাকেন তাই তাদের হাট গুলো মহাসড়ক অবরোধ করে রাখে এ বিষয়ে তাদেরও নজরদারির দরকার। আমরা ইতিপূর্বে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে বানেশ্বর হাটের আমের হাট গুলো মহাসড়ক থেকে অপসারণ করতে পেরেছি। এরপরে বানেশ্বর কলা হাটা নিয়ে কেউ যেন মহাসড়কে হাট বসাতে না পারে সেই জন্য আমরা রাস্তার পাশে বাঁশ টাঙ্গিয়ে দিয়েছি কিন্তু সে বাস গুলা ভেদ করে আবার মহাসড়কে হাট বসিয়েছে ইজারাদার কর্তৃপক্ষ। আবারও আমরা সেনাবাহিনীকে নিয়েই একটি অভিযানে বের হব মহাসড়কের যানজট নিরসনের জন্য।

পুঠিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক এ,কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, যেটা বছরের পর বছর ধরে বিল্ডিং হয়ে আছে এটা একটা বিষয়। সরকারি জায়গা কেউ দখল করতে লাগলে আমরা তা দখলমুক্ত করছি। বেশ কয়েকটি স্থান দখল মুক্ত করা হয়েছে। যেটা অনেকদিন থেকে হয়ে আসছে এমন বিষয়ে অভিযোগ পেলে সরকারি প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31