IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> লিড নিউজ >> দুর্গাপুরের নেতা-মাতাব্বরদের দাপটে পবার সরকারি পুকুর লীজ নিয়েও দখল পাচ্ছে না মসজিদ কমিটি

দুর্গাপুরের নেতা-মাতাব্বরদের দাপটে পবার সরকারি পুকুর লীজ নিয়েও দখল পাচ্ছে না মসজিদ কমিটি

পুকুর

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলায় মসজিদের লিজ নেয়া পুকুরের টাকা ভাগবাটোয়ারা করে নেয়ার পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের ডাঙ্গিরপাড়া গ্রামের কিছু বিএনপির নামধারী নেতা, পতিত আওয়ামী লীগের কিছু দোসর ও গ্রাম্য মাতাব্বররা মসজিদের প্রায় সাড়ে ১২ লাখ টাকা আত্মসাত করার পাঁয়তারা করছে। বিষয়টি পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সমাধান করার চেষ্টা করলেও নামধারী নেতাদের কারণে পারছেন না। যদিও সহকারী কমিশনার ভূমি বলছেন, তাদের দুপক্ষকে ডাকা হলে যারা টাকা নিয়েছে বা যাদের কাছে টাকা রয়েছে তারা আমার অফিসে উপস্থিত হয়নি।

জানা গেছে, দুর্গাপুর-পবার সীমান্তবর্তি এলাকা পবা মোজা- ১৬৪ নং গরিহার ও ১৭০নং চকপারিলার মধ্যে খতিয়ান নং- ০১, দাগ নম্বর, আরএস ১৫৮৩ ও ১৬৪, পুকুর রয়েছে। এই পুকুরের সরকারী জমির সাথে রয়েছে ব্যক্তি মালিকানা জমিও। এই পুকুর সরকারী অংশ এবার চকপারিলা মৎস্যজীবী সমবায় সমিতির থেকে ইজারা নেয়া হয়েছে। পুকুরের মধ্যে ১একর ৫৬ পুকুরের অংশ চকপারিলা মসজিদ কমিটি মৎসজীবী সমিতি থেকে লিজ নিয়েছে। মসজিদ কমিটির লোকজন পুনরায় ওই পুকুরের অংশ মোজাফ্ফর নামে এক ব্যক্তির কাছে তিনবছর মেয়াদে ১২লাখ ৬২ হাজার টাকায় লিজ দিয়েছেন। কিন্তু লিজ গ্রহিতা মোজাফ্ফর চকপারিলা মসজিদ কমিটির লোকজনের কাছ থেকে পুকুর লিজ নিলেও তাদের টাকা দেয়নি।

আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর যোগসাজস করে পাশর্^বর্তি দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের ডাঙ্গিরপাড়া গ্রামের সাবেক মেম্বার নুর ইসলাম লেলু, আব্দুর রাজ্জাক, আতের হাজি, আক্কাস আলীর কাছে ওই টাকা দিয়েছেন। বর্তমান মসজিদের ওই টাকা সাবেক মেম্বার নুর ইসলাম লেলু, আব্দুর রাজ্জাক, আতের হাজি, আক্কাস আলী আত্মসাতের পাঁয়তারা করছেন এমন অভিযোগ রয়েছে। মসজিদ কমিটি থেকে বারবার টাকার জন্য চাপ দেয়া হলেও তারা টাকা দিচ্ছে না। পুরো টাকা তারা আত্মসাত করার জন্য সংবদ্ধভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে লিজ গ্রহিতা একজন আওয়ামী লীগের দোসর। তাকে হাত করে নামধারি বিএনপি নেতা ও কয়েকজন আওয়ামী লীগের নেতাকে সাথে নিয়ে মসজিদের পুরো টাকা আত্মসাতের চেষ্টা করছে।

এব্যাপারে চকপারিলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আকতার আলী জানান, সরকারী জায়গা মৎসজীবী সমবয় সমিতির নামে আমি লিজ নিয়েছিলাম। শুধু মাত্র ভ্যাট ট্যাক্স দিয়ে ওই পুকুর চকপারিলা মসজিদের নামে দেয়া হয়েছে। সামনে মসজিদের ছাদ ঢাকালাইয়ে কাজ হবে সেটি বিবেচনা করেই দেয়া হয়েছিল। কিন্তু দুর্গাপুরের কিছু ব্যক্তিরা পুকুরের টাকা নিয়ে নিজেরা আত্মসাতের চেষ্টা করছেন।

মসজিদ কমিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, মসজিদের অনেক কাজ বাকি আছে। সামনে ছাদটা ঢালাই দেয়া হবে, এতে টাকার প্রয়োজন। কিন্তু দুর্গাপুরের কয়েকজন ব্যক্তি পুকুর লিজের টাকা নিয়ে আর দিচ্ছে না। এতে থেমে গেছে চকপারিলা গ্রামের মসজিদের কাজ। তাদের সাথে বারবার বসা হলেও প্রভাবখাটিয়ে আমাদের সেখান থেকে তাড়িয়ে দেয়া হয়। তারা পুরো টাকা আত্মসাতের চেষ্টা করছে।

দুর্গাপুরের নেতা-মাতাব্বরদের দাপটে পবার সরকারি পুকুর লীজ নিয়েও দখল পাচ্ছে না মসজিদ কমিটি
দুর্গাপুরের নেতা-মাতাব্বরদের দাপটে পবার সরকারি পুকুর লীজ নিয়েও দখল পাচ্ছে না মসজিদ কমিটি। ছবি- ধূমকেতু নিউজ

এব্যাপারে পুকুরের টাকা নেয়া দুর্গাপুর ডাঙ্গিরপাড়া গ্রামের আক্কাস আলী দাম্ভিকতার সাথে বলেন, আমি টাকা নিয়েছি, আপনাদের যা করার করেন। তবে এর সাথে জড়িত আব্দুর রাজ্জাক টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন আমি বিষয়টি জানি না। ওই টাকা সমাজের মাতাব্বারের কাছে আছে বলে শুনেছি। ঝালুকা ইউনিয়নের ১নং ডাঙ্গিরপাড়া ওয়ার্ড সদস্য নুর ইসলাম তার কাছে টাকা থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, যার বৈধ কাগজ আছে সেই পাবে ওই পুকুরের টাকা। দুপক্ষ পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হচ্ছে।

এব্যাপারে পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান বলেন, আমি বিষয়টি সমাধান করার জন্য দুপক্ষকে মঙ্গলবার আমার অফিসে ডেকেছিলাম। কিন্তু যারা টাকা নিয়েছে তারা কেউ আসেনি। তবে বিষয়টি সমাধান করার জন্য তাদের নিদের্শ দেয়া হয়েছে।

এদিকে গত শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটির সদস্যরা ও এলাকার মুসল্লিরা লীজ নেওয়া পুকুরটির অর্থ ফেরত অথবা জবরদখলকারীর হাত থেকে পুকুর উদ্ধারের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান ওয়াকিল, মসজিদ কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সাহাবুল ইসলাম, চকপারিলা মৎসজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ আক্তার আলী।

আরও উপস্থিত ছিলেন, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আজিজ, মোঃ নাজিম, মোঃ আলমগীর হোসেনসহ মুসল্লিবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31