IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> তানোরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

তানোরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

তানোরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

তানোরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, তানোর

ধূমকেতু প্রতিবেদক, তানোর : “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদায়িত্বে অগ্রগতি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের মতো রাজশাহীর তানোর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক যুব উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য র‌্যালি, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা ও যুব ঋণের চেক এবং সনদ বিতরণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা,যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং শপথ বাক্য পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তা আমির হামজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।

এসময় উপস্থিত ছিলেনম সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান,মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, খাদ্য কর্মকর্তা মনিরুজ্জামান,পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা জাকারিয়া, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আবু সাঈদ ও যুব উন্নয়ন কর্মকর্তা কর্মচারীসহ প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় যুব অধিদপ্তরের বিভিন্ন বিভাগ থেকে পাওয়া কারিগরি প্রশিক্ষণকে বাস্তবে প্রয়োগের মাধ্যমে নিজেদের আত্মসাবলম্বী করার প্রতি আহ্বান জানান বক্তারা।

প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিগণ তার বক্তব্যে যুব উন্নয়ন দিবসের তাৎপর্য তুলে ধরে প্রশিক্ষিত ও উদ্যোক্তাদের উদ্দেশ্যে বাস্তবমুখী দিকনির্দেশনা মূলক মূল্যবান বক্তব্য প্রদান করেন।দেশের বেকার সমস্যাকে দূর করে বিভিন্ন কর্মসংস্থানের খাত সৃষ্টি করে আসছে যুব উন্নয়ন অধিদপ্তর।

তাই নিজেদের বেকার না রেখে যুব অধিদপ্তরের বিভিন্ন কর্মমুখি প্রশিক্ষণ গ্রহণ করে উদ্যোক্তা হিসেবে নিজেসহ আরও বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সবাইকে মনযোগী হওয়ার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ শেষে উপজেলার ১০জন পুরুষ ও ১৫জন মহিলাদের মাঝে যুব ঋণের ৩ লাখ ৫০হাজার টাকার চেক এবং যুব অধিদপ্তর থেকে বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ গ্রহণ করা প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31