ধূমকেতু প্রতিবেদক, তানোর : বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার নির্বাহী সদস্য ও দৈনিক সময়ের আলো`র উপজেলা প্রতিনিধি, এইচএম ফারুকের পিতা কালাম সরদার শুক্রবার ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।
মরহুমের জানাযাহ নামাজ শুক্রবার বাদ আসর তানোর উপজেলার কামারগাঁ বাজার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সাংবাদিক সংস্থার তানোর শাখার নির্বাহী সদস্য এইচএম ফারুক এর পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন।


