IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> লিড নিউজ >> বাঘায় স্বাভাবিক প্রসবে জন্ম নিলো তিন শিশু,তিন ঘন্টা পর মারা গেল একসঙ্গে

বাঘায় স্বাভাবিক প্রসবে জন্ম নিলো তিন শিশু,তিন ঘন্টা পর মারা গেল একসঙ্গে

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় আকলিমা বেগম (২৫) নামের এক নারী একসঙ্গে তিন কণ্যা সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (০৮-০৯-২০২৫) সাড়ে ১১টার দিকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেস অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক প্রসবের মাধ্যমে ওই তিন শিশু ভূমিষ্ঠ হয়। তবে মা সুস্থ থাকলেও তিন সন্তানই মারা গেছে জন্মের তিন ঘন্টা পর। আকলিমা বেগম উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের সোহেল রানার স্ত্রী।

চিকিৎসকেরা জানিয়েছেন,অপরিনত বয়সে তিনটি নবজাতক কণ্যার জন্ম দেন আকলিমা। গর্ভকালিন সময় থেকে তিন শিশুর বয়স হয়েছিল ৬ মাস। আকলিমার বিয়ের পর প্রথম সন্তান প্রসব ছিল এটি। তবে মা আকলিমা বেগম ভালো আছেন।

প্রসুতি আকলিমার সহোদার ভাই পল্লী চিকিৎসক জহুরুল ইসলাম জানান, সোমবার (০৮-০৯-২০২৫) প্রসব বেদনার পর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সকাল সাড়ে ১১টার দিকে কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়াই তিনটি কণ্যা সন্তান ভূমিষ্ঠ হয়। এতে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনেরাও খুবই আনন্দিত হন। পরে জরুরি চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। রামেকের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তির পর দুপুর আড়াই দিকে একে একে তিন সন্তানই মারা যায়। আকলিমা হাসপাতালের মডার্ণ লেবার কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

জহুরুল জানান,তার বোনের স্বামী সোহেল রানা গার্মেন্টস কর্মী। তার অনুপস্থিতিতে দেখভাল করছেন তিনি (জহুরুল)সহ তার মা খালেদা বেগম ও স্ত্রী সাহিদা বেগম। আকলিমার বিয়ের পর প্রথম সন্তান প্রসব ছিল এটি।
খবর পেয়ে রামেক হাসপাতালে পৌছেন আকলিমার স্বামী সোহেল রানা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান জানান, পরীক্ষা নিরীক্ষার পর তিন সন্তানের উপস্থিতি বোঝা যায়। যা নরমাল ডেলিভারি সম্ভব ছিল। পরে তিনজন চিকিৎসক ও দুইজন সিনিয়র নার্স অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক প্রসব করাতে সক্ষম হন। কোনো অস্ত্রোপচার ছাড়া নরমাল ডেলিভারি করাতে পেরে অনেক খুশি।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31