ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন আর.বি ডিজিটাল সাইন (সাবেক অমিত আর্ট) এর প্রোপ্রাইটর ব্যবসায়ী রবিউল ইসলাম রবি।
শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এদিকে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন মহল।
নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার শোক বার্তায় বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানায়।
শোক বার্তায় বিবৃতি প্রদান করেন, নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন, সহ-সাধারণ সম্পাদক মামুনার রশীদ, মাসুদুজ্জামান কাজল, সাংগঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ, অর্থ সম্পাদক বজলুর রশীদ লিটন, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক সাবান আলী দিলীপ, যুব বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহাব, কার্যকরী সদস্য- অধ্যক্ষ সিরাজুল ইসলাম, রাকিবুল ইসলাম, নুরুজ্জামান, জুখার দুদায়েব।
এছাড়া তার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়েছে রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশন। সংগঠনের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক সামাদ খান এক যৌথ বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।


