ধূমকেতু প্রতিবেদক : ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য এনামুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মারণসভা অনুষ্ঠি হয়।
সভায় উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন, চিফ কনসালটেন্ট অ্যান্ড ডাইরেক্টর প্রফেসর ডাঃ মোঃ রইছ উদ্দিন, নির্বাহী সদস্য অধ্যাপক ডাঃ মোঃ লতিফুর রহমান (অপু), ডাঃ মোঃ মনিরুল হক, এ কে মাসুদ, মোঃ এনামুল হক।
আরও উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক মোঃ তাজমিলুর ইসলাম এবং ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। স্মরণসভায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
স্মরণ সভায় বক্তরা বলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর দৃশ্যমান অগ্রগতির মূল কারিগর ছিলেন প্রয়াত এনামুল হক। একজন সাবেক সচিব হিসেবে তাঁর বিনয়ী ও নম্রতা ছিল অসাধারণ। প্রয়াত এনামুল হকের নিঃস্বার্থ ত্যাগ-ভালোবাসা ও কর্মের ফসল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী। তাঁর কর্মযজ্ঞ ছিল কল্যানমুখী ও সমাজবান্ধব। হার্ট ফাউন্ডেশনের প্রতি ছিল তার তীব্র ভালোবাসা। ছিল গভীর মমতা।


