IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> গোদাগাড়ীতে জেন্ডার ও জলবায়ু ন্যায়বিচার আন্তঃসম্পর্ক বিষয়ক সভা

গোদাগাড়ীতে জেন্ডার ও জলবায়ু ন্যায়বিচার আন্তঃসম্পর্ক বিষয়ক সভা

গোদাগাড়ীতে জেন্ডার ও জলবায়ু ন্যায়বিচার আন্তঃসম্পর্ক বিষয়ক সভা

গোদাগাড়ীতে জেন্ডার ও জলবায়ু ন্যায়বিচার আন্তঃসম্পর্ক বিষয়ক সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে জেন্ডার ও জলবায়ু ন্যায়বিচার আন্তঃ সম্পর্ক শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রিইব এর প্রকল্প পরিচালক সুরাইয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনাব ফয়সাল আহমেদ গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিশেষ অতিথি ছিলেন কাজী রবিউল আলম চেয়ারম্যান নৃ-বি বিভাগ (রাবি),সোহেল রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মো:আব্দুল মানিক উপজেলা সমাজসেবা অফিসার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য জনাব ফয়সাল আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর। তাই জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বকে গুরুত্ব দিতে হবে। আপনারা জানেন, জলবায়ু পরিবর্তন আজ পৃথিবীর বড় হুমকি। বাংলাদেশের মতো নিম্নভূমি ও ঘনবসতিপূর্ণ দেশ এর সবচেয়ে বড় শিকার। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, লবণাক্ততা, নদীভাঙন—এসব আমাদের মানুষের জীবন ও জীবিকাকে প্রতিনিয়ত বিপর্যস্ত করছে।

সভায় বক্তারা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে নারীরা গৃহস্থালি কাজ থেকে শুরু করে জীবিকা, স্বাস্থ্য ও নিরাপত্তা সব ক্ষেত্রে নতুন ঝুঁকির মুখে পড়ছেন। এ অবস্থায় নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত হলে টেকসই সমাধান হবে।

এই অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন রিইব এর পোগ্রাম অফিসার সৈয়দ নাভিদ আনজুম হাসান, গবেষণা সহকারী অপু রাম দাস ও নিপেন্দ্রনাথ মাঝি। মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, নারী সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31