IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> পুঠিয়ার বিলে নানা প্রজাতির অতিথি পাখির সমারোহ

পুঠিয়ার বিলে নানা প্রজাতির অতিথি পাখির সমারোহ

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় প্রতিবছর শীত মৌসুম আসলেই বড় পুকুর, বিল ও জলাশয় গুলোতে নানা রঙ্গের অতিথি পাখি দেখা যায়। তবে এ বছর বিগত বছর গুলোর তুলনায় অনেক বেশী অতিথি পাখির আগমন ঘটেছে।

স্থানীয়রা বলছেন, তদারকির অভাবে এক শ্রেণির লোকজন বিভিন্ন কৌশলে আগত অতিথি পাখি গুলো শিকারে মেতে উঠেছে।

শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুকুল বলেন কয়েক দশক থেকে প্রতিবছর শীত মৌসুমে এই অঞ্চলে অতিথি পাখির আগমন দেখা যায়। তবে এই উপজেলার মধ্যে শিলমাড়িয়া ইউপি এলাকার অনেক বিলে দীর্ঘ মেয়াদী জলাব্ধতা থাকে। যার কারণে এখানে বিভিন্ন রকমের অতিথি পাখির আগম ঘটে।

এর মধ্যে শামুককৌড়, বুনো হাঁস, ছোট সারস, বড় সারস পাখি, চামুচমূখ, পাখিদের মধ্যে রয়েছে ধূসর ও গোলাপি রাজহাঁস, বালি হাঁস, লেঞ্জা, চিতি, সরালি এবং বিলুপ্ত প্রায় উদয়ী গয়ার ও প্যালাস ফিস ঈগল (বুলুয়া) ইত্যাদি উল্লেখযোগ্য।

এখানে অতিথি পাখিরা যেনো নিরাপদে অবস্থান করতে পারে সে লক্ষ্যে গত ২০০৪ সালে পচামাড়িয়ার ১ বর্গকিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষনা করা হয়েছে। আর পাখিপ্রেমী ও দশনার্থীদের জন্য ইউপি ভবনের পাশে একটি ওয়াচ ট্ওায়ার নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ওই পাখিদের সুরক্ষার জন্য ২০০৫ সালে পাখি সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির লোকজন সার্বক্ষনিক শিকারীদের হাত থেকে পাখিদের রক্ষায় কাজ করছেন। তবে মাঝে মধ্যে শিকারীরা অতিথি পাখি শিকার করার চেষ্টা করে। আমরা ওই শিকারীদের আইনের আওতায়ও আনছি।

জানা গেছে, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী, পরিযায়ী বা অতিথি পাখি হত্যার দায়ে একজন অপরাধীকে সর্বোচ্চ এক বছরের কারাদÐ অথবা সর্বোচ্চ ১ লাখ টাকা অর্থদÐ অথবা উভয় দÐে দÐিত করার বিধান রয়েছে। একইভাবে কোনো ব্যক্তি যদি পরিযায়ী পাখির মাংস, দেহের অংশ সংগ্রহ করেন, দখলে রাখেন কিংবা ক্রয়-বিক্রয় করেন বা পরিবহন করেন, সে ক্ষেত্রে তাঁর সর্বোচ্চ ছয় মাসের কারাদÐ এবং সর্বোচ্চ ৩০ হাজার টাকা অর্থদÐ অথবা উভয় দÐে দÐিত হওয়ার আইন প্রচলিত রয়েছে। এছাড়া পোষা পাখি লালন-পালন, খামার স্থাপন, কেনা-বেচা ও আমদানি-রফতানির ক্ষেত্রে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স না নিলে সর্বোচ্চ এক বছরের কারাদÐ বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দÐে দÐিত হবেন।

উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু বলেন, বিগত বছরের তুলনায় এবার এই উপজেলায় অনেক বেশী অতিথি পাখির আগমন ঘটেছে। এর মধ্যে শিলমাড়িয়া ইউনিয়নে সবচেয়ে বেশী এসেছে। এছাড়া পুঠিয়া পৌরসভা সদরের ৭ ও ৮ নং ওয়ার্ডের বিলেও বিভিন্ন প্রজাতি অতিথি পাখির আগমন ঘটেছে। আমাদের পক্ষ থেকে সার্বক্ষনিক অতিথি পাখি রক্ষায় কয়েকটি টিম কাজ করছেন। পাশাপাশি এলাকাবাসীদের বলতে চাই অতিথি পাখি গুলো আতœরক্ষার জন্য হাজার মাইল পথ বরফ শুভ্র হিমালয় এবং হিমালয়ের ওপাশ থেকে আমাদের দেশে আসছে। সেগুলোকে রক্ষার দ্বায়িত্ব আমাদের সকলের।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, আমাদের পক্ষ থেকে অতিথি পাখি সুরক্ষায় শিলমাড়িয়া ইউনিয়ন এলাকায় একটি টীম কাজ করছেন। সেখানে ইউপি চেয়ারম্যানের তত্ত¡াবধানে একটি কমিটিও রয়েছে। আর বাকি নতুন এলাকা গুলোতে আগত অতিথি পাখিদের বিষয়টি দেখা হচ্ছে। পাশাপাশি পাখি শিকারীদের আইনের আওতায় আনতে এলাকাবাসীদের সহযোগিতা কামনা করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031