ধূমকেতু প্রতিবেদক, বাঘা : সনাতন ধর্মালম্বীদের ‘শারদীয় দুর্গোৎসব’ উপলক্ষে মতবিনিময় সভা ও মন্দিরে আর্থিক সহায়তা প্রদান প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহয়তা প্রদান করেন-বিশিষ্ট সমাজসেবক, সাবেক ছাত্রনেতা, আমেরিকা প্রবাসী আমিনুল ইসলাম মিঠু। তিনি বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা অফিসার হামিদুল ইসলাম ওরফে হায়দার মিলিটারির ছেলে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় চন্ডিপুর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। মানব কল্যাণে ধর্ম, ভ্রাতৃত্ববোধ, জাগ্রত বিবেক, সবার জীবনে কল্যাণ বয়ে আনুক- এসব বিষয় নিয়ে মতবিনিময় সভায় আলোচনা করা হয়।
প্রধান অতিথি ছিলেন, হামিদুল ইসলাম ওরফে হায়দার মিলিটারি।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট- বাঘা উপজেলা শাখার সভাপতি তাপস কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র সরকার, মন্দির কমিটির নেতা-বাবু ধীরেনন্দ্রনাথ সরকার, সঞ্চয় কুমার, সনাতন দেবে, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র সরকার, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, জাহিদ হাসান প্রমুখ।
পরে সহায়তার অর্থ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সাহাবাজ আলী, ফরিদ উদ্দীন,জাম্মার আলীসহ মন্দির কমিটির নের্তৃবৃন্দ।


