IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> বাঘায় পূজা র্বিসজন শেষে নামে প্রাপ্তির অশ্রুধারা

বাঘায় পূজা র্বিসজন শেষে নামে প্রাপ্তির অশ্রুধারা

বাঘায় পূজা র্বিসজন শেষে নামে প্রাপ্তির অশ্রুধারা

বাঘায় পূজা র্বিসজন শেষে নামে প্রাপ্তির অশ্রুধারা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাঘা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বৃহসপতিবার (২ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মীদের শারদীয় দুর্গোৎসব। সন্ধ্যার আগে উপজেলার নদীর ঘাট ও পুকুরপাড় এলাকায় বির্সজন দেওযা হয়। এর আগ পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব পালন করছেন, পুলিশ, আনসার সদস্যসহ আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। কাঁধে কাঁধ মিলিয়ে সর্বজনীন এই উৎসবকে সহযোগিতা করেছেন রাজনৈতিক দলের নেতাকর্মী।

সনাতনীরা জানান, ‘আমাদের দুঃখ নাশ করে কৈলাসে নিজের বাড়িতে ফিরে যাচ্ছেন মা।’ বিসর্জন শেষে ফাঁকা মণ্ডপ দেখে বুকের ভেতর থেকে উগরে আসা কষ্টকে হজম করার নামই সংযম। হাসিমুখে বলেন, ‘আসছে বছর আবার হবে।’

তাদের সাথে কথা বলে জানা যায়, ষষ্ঠী থেকে দশমী—এই পাঁচ দিনের জন্য কৈলাস থেকে মর্ত্যে বাবার বাড়ি আসেন উমা তথা মা দুর্গা। সঙ্গে আসেন গণেশ, লক্ষ্মী, সরস্বতী আর কার্তিক। ৮০ বছরের বৃদ্ধাও তাঁর মাকে ফিরে পান এই পাঁচটি দিন। চোখজুড়ে নামে প্রাপ্তির অশ্রুধারা। পূজা শেষে সিঁদুর খেলা আর মিষ্টি বিতরণ আর মায়ের আশীর্বাদ নিতে ছিল মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়। যাঁর যাঁর সামর্থ্য অনুযায়ী পোশাক পরে মাকে স্বাগত জানাতে চেষ্টা করেন তারা। বির্সজনের আগ পর্যন্ত নির্মল এক বিনোদন পূজার রাতটাকে করে তোলে আরও আনন্দময়। ছোট ছোট দলে পরিবার-পরিজন নিয়ে এক মন্ডপ থেকে অন্য মন্ডপে ঘুরে দুর্গা দেবীর প্রতিমা দর্শন করে মা দুর্গার কাছে প্রার্থনা করেন। সব আয়োজন শেষে চারদিকে ছিল বিজয়ার সূর।

পূঁজায় এবারও নিজ গ্রাম বাঘা পৌরসভার নারায়নপুরে এসছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত। কথা হলে তিনি বলেন, এবার জাঁকজমক ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হয়েছে।

পূঁজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে জানান, নির্বিঘ্নে পুজা বির্সজন করতে পেরে আমরা খুশি।

অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান বলেন, সিসি ক্যামেরার আওতায় ছিল মন্ডপগুলো। পুলিশ-আনসার সদস্যর পাশাপাশি, বিজিবি, পুলিশের বিশেষায়িত টিম নিরাপত্তায় নিয়োজিত ছিল। নৌ এবং ট্যুরিস্ট পুলিশ সদস্যরাসহ ফায়ার সার্ভিসের সদস্যরাও দায়িত্বে ছিলেন।

উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন, প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত। রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতায় নির্বিঘ্নে পূজা উদযাপন শেষ করেছি। এবছর উপজেলায় ৪৬টি পূজামন্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31