IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> করোনায় ক্ষতিগ্রস্থ ২৪৭ পরিবার পেলো আর্থিক সহায়তা

করোনায় ক্ষতিগ্রস্থ ২৪৭ পরিবার পেলো আর্থিক সহায়তা

ধূমকেতু প্রতিবেদক : কারিতাস রাজশাহী অঞ্চলের পক্ষ থেকে মহানগরীর ৫ ও ৭নং ওয়ার্ডে করোনা ভাইরাসে (কোভিড-১৯) ক্ষতিগ্রস্থ ২৪৭টি পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার বিকেলে মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কয়েকজনের হাতে অর্থ সহায়তা তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক সুক্লেশ জর্জ কস্তা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, করোনা মহামারিতে বিশে^র উন্নত দেশগুলো বিপর্যস্ত। সেই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্ত ও সঠিক পদক্ষেপের কারণে সফলভাবে করোনা মোকাবেলা করে দেশের উন্নয়ন ত্বরান্বিত করছে বর্তমান সরকার। সারাদেশে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের খাদ্য, অর্থসহ অব্যাহতভাবে সহযোগিতা প্রদান করেছে সরকার। রাজশাহীতে সরকারি সহায়তা প্রদানের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে দফায় দফায় গরীব-অসহায় মানুষকে সহায়তা প্রদান করা হয়েছে। অনেক বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থাও মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমি তাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

বিশেষ অতিথি ছিলেন, রাসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, জোন-২ এর কাউন্সিলর আয়েশা খাতুন, কোর্ট মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, কারিতাস রাজশাহী অঞ্চলের পক্ষ থেকে কোভিড-১৯ ক্ষতিগ্রস্থ ২৪৭টি পরিবারের প্রত্যেককে প্রথম দফায় ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হলো। এই ২৪৭টি পরিবারকে আরো দুই দফা ৫ হাজার করে অর্থ সহায়তা প্রদান করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31