IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> মোহনপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা

মোহনপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা

মোহনপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা

মোহনপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জোবায়দা সুলতানা এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরএমও ডাঃ শিখা বিশ্বাস, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা, এলজিইডি কর্মকর্তা সাইদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, আনসার ভিডিপি কর্মকর্তা রাজীব হোসেন রাজু, ফায়ার সার্ভিস প্রতিনিধি।

আরও উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান ধুরইল ইউনিয়ন জাহাঙ্গীর আলম, ঘাসিগ্রাম ইউনিয়ন আমিনুল ইসলাম, জাহানাবাদ ইউনিয়ন আব্দুর রশিদ, মোহনপুর মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ শাহীন সাগর, কেন্দ্রীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেলসহ শিক্ষক প্রতিনিধি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অজ্ঞাতনামা রোগির চিকিৎসা ও দায়ভার, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধ, গ্রাম আদালত, সামাজিক নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা বিষয়ে আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন। সরকারি প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বয় ঘটলে একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।”

সভা শেষে আগামী মাসের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয় এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31