IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপন
Home >> রাজশাহী >> করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সভা

করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গঠিত কমিটির সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভাপতির বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। করোনা শুরুতে যেভাবে আমরা এক হয়ে কাজ করেছি সেভাবে আগামীতেও কাজ করব। করোনা ভ্যাকসিন প্রদান বিষয়ে কাউন্সিলরগণের মতামত ও সহযোগিতা নিতে হবে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিভিল সার্জন, স্বাস্থ্য বিভাগের সহযোগিতা নিয়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।

সভায় বক্তারা বলেন, কোভিড-১৯ মহামারী মোকাবেলায় নিয়োজিত স্বাস্থ্য কর্মীগণ, সম্মুখ সারির কর্মীগণ, রোগ প্রতিরোধ ক্ষমতাহীন জনগোষ্ঠী, বয়োজ্যেষ্ঠ, দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত প্রাপ্ত বয়স্ত জনগোষ্ঠীর অগ্রাধিকার তালিকা প্রণয়ন করতে হবে। করোনা ভ্যাকসিন সংরক্ষণের যথাযথ ব্যবস্থা করতে হবে।

বক্তারা আরো বলেন, অন্যান্য শহরের তুলনায় রাজশাহীতে করোনা রোগী সংক্রমণের হার কম। করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারের কোন বিকল্প নেই। মাক্স ব্যবহারসহ স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলতে হবে।

সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) এ.এন.এম মঈনুল ইসলাম, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ নওশাদ আলী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহানা আখতার জাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি (বোয়ালিয়া) সাজিদ হোসেন, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ রাজিউল হক, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের রিজিওনাল কনসালটেন্ট ডাঃ আব্দুল মান্নান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রাজশাহী অঞ্চল পরিচালক প্রফেসর ড. কামাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, পরিচালক স্বাস্থ্য’র এডি. ডাঃ আনোয়ারুল কবীর, ব্র্যাকের এরিয়া ম্যানেজার সুলতানা আকতার, নারী মৈত্রীর প্রজেক্ট ম্যানেজার মোঃ মনিরুজ্জামান মোড়ল, ইউপিএইচজিএসডিপি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার রিয়াজ উদ্দিন আহমেদ, বিভাগীয় সমাজসেবার সহকারী পরিচালক আবু তাহের প্রমুখ অংশ নেন এবং মূল্যবান মতামত ব্যক্ত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31