ধূমকেতু প্রতিবেদক : দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হিজড়া সন্তানদের বিষয়ে অভিভাবকদের সাথে কাউন্সিলিং অনুষ্ঠিত হয়। অত্র সংস্থার প্রশিক্ষণ কক্ষে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গেøাবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা।
এসময় উপস্থিত ছিলেন, ফিনান্স এন্ড এডমিন মোস্তাক আহম্মেদ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রোগ্রাম ফ্যাসিলিটেটর রায়হানুল হক। রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা অভিভাবকগণ অংশগ্রহন করেন।
উদ্বোধনী বক্তব্যে মোহনা বলেন, হিজড়া সন্তানরা সমাজের আলাদা কোন মানুষ নয়। সাধারণ পরিবারে আর দশটি সন্তানের ন্যায় তারাও জন্ম নিয়েছেন। কিন্তু বড় হওয়ার সাথে সাথে তাদের হরমন জাতীয় কিছু সমস্যার কারনে তারা মেয়েলি স্বভাবের হয়ে পড়ার পরিবার ও সমাজ তাদের মেনে নেয়না। তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। ফলে ঐ সন্তান অনাদরে অবহেলায় হিজড়া গুরুর নিকট বড় হয়। তখন সে সমাজে বোঝা ও অন্য গ্রহনে মানুষ হিসেবে পরিচিতি পায় বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।
মোহনা আরো বলেন, সরকার তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সেইসাথে পিতার সম্পত্তিতে অংশিদারিত্ব প্রদান করেছেন। এখন আর পিছিয়ে থাকার সময় নাই। হিজড়া সন্তানদের সামনের দিকে এগিয়ে যেতে অভিভাবকদের গুরুত্ব অপরিসিম। তারা তাদের এই ধরনের সন্তানদের বাড়িতে রেখে অন্য সন্তানদের ন্যায় মানুষের মত মানুষ করে গড়ে তোলার পরামর্শ দেন মোহনা।


