IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> ৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’

৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’

৫ম পেরিয়ে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করলো ধূমকেতু নিউজ

রাজশাহীতে ধূমকেতু নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : আজ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার দেশের জনপ্রিয় ও ভিন্নধারার বাংলা অনলাইন নিউজ পোর্টাল ‘ধূমকেতু নিউজ’ এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ‘সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে পাঠকের দ্বারে আমরা’ এ স্লোগানকে ধারণ করে ২০২০ সালে যাত্রা শুরু হয় ধূমকেতু নিউজের।

হাসি, আনন্দ ও সাফল্য নিয়ে পার হয়ে গেল পাঁচটি বছর। আজ সুষ্ঠু ও দায়িত্বশীল সাংবাদিকতার চলার পথে ৫ম বছর পেরিয়ে ৬ষ্ঠ বছরে পা রাখলো ধূমকেতু নিউজ। পাঠক প্রিয়তার মেলবন্ধনে সকলের আস্থার প্লাটফর্ম হিসেবে জায়গা করে নিয়েছে পত্রিকাটি।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে ধূমকেতু নিউজের সবচেয়ে বড় শক্তি তার পাঠক ও শুভানুধ্যায়ীরা। এই বিশেষ দিনে ধূমকেতু নিউজ জানাচ্ছে পাঠক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১২টায় নগরীর দড়িখরবনাস্থ ধূমকেতু নিউজ-এর কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, কালেরকণ্ঠ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান সাংবাদিক রফিকুল ইসলাম, রূপরেখা কিশোর মেলার সভাপতি বৃক্ষপ্রেমী ইব্রাহীম হায়দার, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু, ০৭ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি মারজিয়া খাতুন পপি, রাজপাড়া থানা বিএনপির সহ সভাপতি এম এ খালেক।

৬ষ্ঠ বর্ষে পা রাখলো ‘ধূমকেতু নিউজ’
‘ধূমকেতু নিউজ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ। ছবি- ধূমকেতু নিউজ

অতিথিবৃন্দ বলেন, ধূমকেতু নিউজ ৫ বছর পূর্ণ করে ৬ বছরে পা দিয়েছে, এটি খুবই আনন্দের বিষয়। এই অনলাইন পত্রিকাটির সঙ্গে যারা জড়িত ও পাঠকদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধূমকেতু নিউজ বলিষ্ঠ ও নির্ভীকভাবে খবর এবং খবরের পেছনের খবর পরিবেশন করে আসছে। শুধু রাজশাহী নয় বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পাঠকের হাতে পৌঁছে দিতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে এবং এই অনলাইন পত্রিকাকে বিশ্বের কাছে তুলে ধরতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে ধূমকেতু নিউজ।

ধূমকেতু নিউজের প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশির বলেন, ধূমকেতু নিউজ এর জন্মলগ্ন থেকে আমরা চেষ্টা করেছি দেশ-বিদেশের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সর্বদা তুলে ধরতে। আমাদের দক্ষ সংবাদকর্মীদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ফলে আজ ধূমকেতু নিউজ ৫ম বছর পূর্ণ করে ৬ষ্ঠ বছরে পা দিতে সক্ষম হয়েছে ও লাখো পাঠকের ভালোবাসা অর্জন করেছে। আমাদের এ পথ চলায় সকলের প্রতি রইলো অভিরাম ভালোবাসা ও শ্রদ্ধা।

দৈনিক নতুন প্রভাত পত্রিকার মফস্বল সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলু, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার সভাপতি গুলবার আলী জুয়েল।

এছাড়াও আমাদের রাজশাহীর রিপোর্টার জিয়াউল হক জিয়া, কালেরকণ্ঠ পত্রিকার রাজশাহীর ফটো সাংবাদিক সালাহউদ্দিন, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি তোফায়েল আহম্মেদ, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার আফরোজা খান হেলেন ও ফটো সাংবাদিক কাবিল হোসেন এবং ধূমকেতু নিউজ অনলাইন পত্রিকার প্রকাশকের কনিষ্ট পুত্র আরহান মেহমেদ সায়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930