IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাস-অটোরিকশা সংঘর্ষ, তদন্তে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে হলো পুলিশ কর্মকর্তাকে

বাস-অটোরিকশা সংঘর্ষ, তদন্তে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে হলো পুলিশ কর্মকর্তাকে

বাস-অটোরিকশা সংঘর্ষ, তদন্তে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে হলো পুলিশ কর্মকর্তাকে

বাস-অটোরিকশা সংঘর্ষ, তদন্তে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে হলো পুলিশ কর্মকর্তাকে। ছবি- ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনার জেরে বেলপুকুর থানার এক এসআইকে কান ধরে দাঁড় করিয়ে রাখার ঘটনা ঘটেছে। এসময় থানার ওসিকেও আটকে রাখা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

রোববার (২৫ জানুয়ারী) সন্ধ্যায় পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের পশ্চিমে পোল্লাপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যা ৪টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকার রাজশাহী-নাটোর সড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হন।

‎দুর্ঘটনার প্রতিবাদে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে।

খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ লাশ উদ্ধারে গেলে ক্ষুব্ধ জনতা তাদেরকে বেধড়ক মারধর করে একটি টিনের ঘরে আটকে রাখে। এসময় কর্তব্যে অবহেলার অভিযোগ তুলে এক এসআই জহুরুল ইসলামকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলা হয় এবং গালিগালাজ করা হয়।

বেলপুকুর থানার ওসি মো. আরজুন বলেন, যদিও দুর্ঘনটর স্থলটি আমাদের থানা এলাকার নয়, তার পরেও আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে জনতা আমাদেরকে কাজে অবহেলার অভিযোগ তুলে মারধর করেন এবং সাড়ে ৩ ঘন্টা আটকে রাখে। ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে আরএমপিসহ রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুঠিয়া, চারঘাট ও পবা হাইওয়ে থানা পুলিশ এবং জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এসে আমাদেরকে উদ্ধার করেন।

আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, পুলিশ লাশ উদ্ধারসহ ঘটনার তদন্তে গেলে ঘটনাস্থালেই মামলা নিতে বলা হয় এবং পুলিশ সদস্যদের মারধর করে আটকে রাখা হয় ও লাঞ্ছিত করা হয়। সেই ঘটনার ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

তিনি বলেন, পুলিশের কাজ আইনগত ব্যবস্থা গ্রহণ করা। তবে তাদেরকে (হয়রানির শিকার পুলিশ সদস্য) সেই কাজে বাধা প্রদান করা হয়েছে। যেখানে সড়ক দুর্ঘটনা ঘটেছে সেই সড়কটি টানা রাস্তা। এখানে চালকের গাফলতিতে দুর্ঘটনা ঘটেছে। পুলিশের এতে কোনও হাত নাই।

এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31