IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> টপ নিউজ >> মিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসী

মিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসী

ধূমকেতু প্রতিবেদক : বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্ষিয়ান রাজনীতিবীদ মিজানুর রহমান মিনু এমপি বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় রাজশাহীবাসীর মাঝে বইছে আনন্দের বন্যা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে শুরু করে সবখানেই মিনুকে অভিন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতে উঠেছে রাজশাহীর মানুষ। দল মত নির্বিশেষে সবাই মিজানুর রহমান মিনুকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন।

আজ মঙ্গলবার দুপুরে মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকায় তার নাম প্রকাশের পর থেকেই রাজশাহীর রাজপথ ও অলিগলিতে উল্লাসে ফেটে পড়েন সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা। বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা মিনুকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেন। মিছিলটি নগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে।

রাজশাহীর সাধারণ মানুষের কাছে মিজানুর রহমান মিনু কেবল একজন রাজনীতিবিদ নন, বরং আধুনিক রাজশাহীর রূপকার হিসেবে পরিচিত। সাহেব বাজার এলাকার একজন প্রবীণ ব্যবসায়ী বলেন, দীর্ঘদিন পর রাজশাহী তার যোগ্য অভিভাবককে জাতীয় পর্যায়ে পেল। মিনু ভাই মেয়র থাকাকালে রাজশাহী যেমন পরিচ্ছন্ন শহরে পরিণত হয়েছিল, এখন ভূমিমন্ত্রী হিসেবে তিনি সারাদেশে ভূমি সেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনবেন বলে আমাদের বিশ্বাস।

খবর পাওয়ার পরপরই নগরীর বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝেও মিষ্টি বিতরণ করা হয়। নেতাকর্মীদের দাবি, দীর্ঘ রাজপথের লড়াই-সংগ্রাম আর ত্যাগের মূল্যায়ন হয়েছে মিজানুর রহমান মিনুকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মাধ্যমে।

মিনু ভূমিমন্ত্রী হওয়ায় রাজশাহীর ঝুলে থাকা অনেক ভূমি সংক্রান্ত জটিলতা এবং চরাঞ্চলের ভূমি সমস্যার স্থায়ী সমাধান হবে বলে অনেকেই আশা প্রকাশ করেন। বিশেষ করে, পদ্মার পাড় ঘেরা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভূমি স্বত্ব সংক্রান্ত যে দাবি ছিল, তা পূরণে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
এমপি নির্বাচিত হওয়ার পর মিনু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে রাজশাহীবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছিলেন।

রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু বলেন, মিনু ভাই মন্ত্রী হওয়ায় আমরা খুব আনন্দিত। আশা করছি রাজশাহীসহ সারাদেশের মানুষের উন্নয়নে কাজ করবেন তিনি। এটা রাজশাহীর জন্যই সুখবর।

রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম জনি বলেন, রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল একজন পূর্ণাঙ্গ মন্ত্রী। রাজশাহী থেকে রাজশাহীর উন্নয়নের রুপকার, সাবেক সফল মেয়র ও এমপি জননেতা মিজানুর রহমান মিনুকে মন্ত্রীত্ব দেয়া হয়েছে। রাজশাহী মহানগর যুবদল ও রাজশাহীবাসীর পক্ষ থেকে বিএনপির মাননীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31