ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে চাঁপাই থেকে ছেড়ে আসা একটি ট্রেন ও কাঠ বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা কাঠবোঝায় একটি ট্রাক রাজশাহীর কাশিয়াডাঙ্গা রেলক্রসিংয় অতিক্রম করার সময় লাইনের উপরে ট্রাকের ইঞ্জিনের সমস্যা দেখা দেয়। ফলে ট্রাকটি আর স্টার্ট নেয় না। এরই মধ্যে চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি শিতলাই স্টেশন অতিক্রম করে। বিষয়টি লাইনম্যান জানতে পেরে দ্রুত লাল ফ্লাগ নিয়ে সামনের দিকে আগিয়ে যেয়ে ট্রেনটিকে থামানোর চেষ্টা করে। কিন্তু ট্রেনের ড্রাইভার লাইনম্যানের সিগনেল অমান্য করে এগিয়ে আসলেই এ সংঘর্ষ ঘটে। ট্রাককে ধাক্কা দিয়ে ট্রেনটির ইঞ্জিন অচল হয়ে কিছু দুর গিয়ে থেমে যায়।
স্থানীয়রা জানায়, ট্রেনের ধাক্কায় ত্রুটিপূর্ণ ট্রাকটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকে থাকা কাঠগুলো একটি বসতবাড়ির উপড়ে গিয়ে পড়ে। এতে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বাড়িতে থাকা একটি কন্যা ও তার মা গুরুতর আহত হয়। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ঘটনাস্থলে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা কাজ করছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


