IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> টপ নিউজ >> সকাল থেকে বৈরী আবহাওয়াতে থেমে নেই ভ্রমণ প্রিয় মানুষের ঈদ উৎসব

সকাল থেকে বৈরী আবহাওয়াতে থেমে নেই ভ্রমণ প্রিয় মানুষের ঈদ উৎসব

ধূমকেতু প্রতিবেদক,আবু হাসাদ,পুঠিয়া : ঈদ উপলক্ষে দেশে বিভিন্ন স্থান থেকে আসছে দর্শনার্থীরা। পুঠিয়ার রাজবাড়িতে নিরাপদে ঘুরে- বেড়াতে পেরে আনন্দি দর্শনার্থীরা মুঠোফোনে ক্যামেরা বন্দী করছে রাজবাড়ী বিভিন্ন দর্শনীয় স্থানগুলো। তবে বৈরী আবহাওয়া হবার কারণে মাঝে মাঝে হালকা বৃষ্টিতে ঘুরাঘুরি বাধাগ্রস্ত হলেও জনস্রোতে মুখরিত পুঠিয়া রাজবাড়ী জাদুঘর।

পুঠিয়া রাজবাড়ী জাদুঘরের তথ্য মতে, ঈদ উপলক্ষে সকাল থেকে অনেক লোক সমাগম ঘটে। সকাল থেকে টিকিট বিক্রি করা হয়েছে ২ হাজারের বেশি। রাজবাড়ি জাদুঘরে স্থানগুলো দেখার জন্য বিভিন্ন ধরনের টিকেটের ব্যবস্থা রয়েছে যার মূল্য চার ভাগে বিভক্ত আছে। যেমন বিদেশি পর্যটকদের জন্য প্রতি জনে ৪০০ টাকা। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ২০০ টাকা প্রতি জনের টিকিটের মূল্য। ছাত্র-ছাত্রীদের জন্য ১০ টাকা প্রতি জনের টিকিটের মূল্য এছাড়াও দেশের প্রতিটি নাগরিকের জন্য ৩০ টাকা হারে প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে।

পুঠিয়া রাজবাড়ী আশেপাশে যে সকল স্থান দেখার মত কর হয়ে আছে তা হল,রাজবাড়ি ছাড়াও পুঠিয়ার রাজাদের স্মৃতি বিজড়িত বড় গোবিন্দ মন্দির, ছোট গোবিন্দ মন্দির, বড় শিবমন্দির, ছোট শিবমন্দির, বড় আহ্নিক মন্দির, ছোট আহ্নিক মন্দির, জগদ্ধাত্রী মন্দির, দোল মন্দির, রথ মন্দির, গোপাল মন্দির, সালামের মঠ, খিতিশচন্দ্রের মঠ, কেষ্ট খেপার মঠ, হাওয়া খানা, রানিঘাটসহ ১৫টি প্রাচীন স্থাপনা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেঘাচ্ছন্ন আবহাওয়া আর মাঝে মাঝে একটু করে বৃষ্টিতে রাজবাড়িতে ঘুরতে আসা পর্যটকদের সাময়িক সমস্যা হলেও নিরাপদ ও সচ্ছন্দে পর্যটকেরা ঘুরে বেড়াচ্ছে। তবে আশা করা যাচ্ছে আবহাওয়া পরিবর্তন হয়ে গেলে পর্যটকের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, বৈরী আবহাওয়া হওয়ার কারণে যে পরিমাণ পর্যটকের আশা করেছিলাম তার থেকে অনেক বেশি পর্যটকের উপস্থিতি। তবে আশা করা যাচ্ছে আবহাওয়া পরিবর্তন হয়ে গেলে পর্যটক বৃদ্ধি পাবে। সেই সাথে আমাদেরও বেচাকেনা অনেক বেড়ে যাবে। তবে এমন আবহাওয়া মধ্যেও আজকে সকাল থেকে অনেক পর্যটক রাজবাড়ী ভ্রমণ এসেছে।

পর্যটক আরফিন আহমেদ বলেন, আমরা বেশ কিছু বন্ধুরা মিলে রাজশাহী থেকে পুঠিয়া রাজবাড়ীতে ভ্রমণ এসেছি। আবহাওয়া টা একটু খারাপ হলেও আমরা খুব স্বাচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছি। এখানে এসে দেখি হাজার মানুষের উপস্থিতি। রাজবাড়ি জাদুঘর এলাকা দর্শনার্থীর ভিড়ে প্রাণবন্ত হয়ে উঠেছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর অ্যাসিসট্যান্ট কাস্টোডিয়াল হাফিজুর রহমান বলেন, সকাল থেকে বৈরী আবহাওয়া থাকলেও রাজবাড়ি জাদুঘরে দর্শনার্থীদের সংখ্যা ছিলো চোখে পড়ার মতো। পর্যটকদের নিরাপত্তার বিষয় জানতে চাইলে তিনি আরো বলেন, সকল দর্শনার্থীদের নিরাপত্তা দিতে আমাদের আনসার সদস্যরা পুরো রাজবাড়ি জাদুঘরে এলাকায় ছড়িয়ে আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31