ধূমকেতু প্রতিবেদক : বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখার সদস্য প্রফেসর ড. এম আখতার ফারুক (৬১) মঙ্গলবার রাতে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি ছিলেন। রাবির এই সিনিয়র প্রফেসরের বিশ্ববিদ্যালয় পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি এর আগে বিজ্ঞান অনুষদের নির্বাচিত ডিন এবং সিন্ডিকেট সদস্য ছিলেন। অত্যন্ত ভদ্র, সৎ, সকলের কাছে গ্রহণযােগ্য, মৃদুভাষী, সজ্জন ব্যক্তিত্ব ছিলেন প্রফেসর আখতার ফারুক। তিনি বঙ্গবন্ধু পরিষদের সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর ছেলে বুয়েটের ছাত্র এবং মেয়ে উচ্চ মাধ্যমিকের ছাত্রী। তাঁর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখা গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং একই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছে।


