ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী কর অঞ্চল এর কর্মচারীরা গতকাল বেলা ১১টা ধেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতী করেন। কর কর্মচারী কল্যাণ পরিষদ কর অঞ্চল রাজশাহীর আয়োজনে এই কর্মচূচি পালিত হয়।
অত্র পরিষদের সাধারণ সম্পাদক এম শাহীন উদ্দিন বলেন, আয়কর আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট মোজাহারুল হক বকুল বিভিন্ন সময়ে আয়কর কর্মচারী-কর্মকর্তাদের সরাসরি ও ফোনে মারপিট করার হুমকী দেন।
এনিয়ে তারা প্রতিকার ও আত্মনিরাপত্তার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনকে জানিয়ে কোন লাভ হয়নি বলে জানান তিনিসহ উপস্থিত অন্যান্য সদস্য ও কর্মচারীবৃন্দ। উপায় না দেখে গতকাল তারা কর্মবিরতী করেন। এ্যাডভোকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা আগামীতে কঠোর আন্দোলনে যাবেন বলে জানান সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা।


