IMG-LOGO

রবিবার, ২১ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রীকুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে সংবর্ধনাবাল্য বিবাহ প্রতিরোধ সচেতনতায় লফসের চিত্রাংকন প্রতিযোগিতারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫জেএফএ অনুর্দ্ধ-১৪ জাতীয় যুব ডেভলপমেন্ট নারী ফুটবল প্রতিযোগিতার ফল২৩ জুন ফাইনালসিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে অবাঞ্ছিত ঘোষণামান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকেরবিরুদ্ধে মানববন্ধন, কর্তৃপক্ষের শোকজকুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহতচাঁপাইনবাবগঞ্জে এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যুরুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিমবরেন্দ্রর রুক্ষ মাটিতে ফলছে মিষ্টি আঙ্গুর বাণিজ্যিকভাবে চাষের নতুন সম্ভাবনাসিংড়ায় পৌরবাসীর সাথে জামায়াতের মেয়র প্রার্থীর মতবিনিময়নওগাঁয় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, শোকজ করল কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার
Home >> রাজশাহী >> কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী

কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী

রাজশাহীতে ইন্টারন্যাশনাল ডে অপ ইয়োগায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী

রাজশাহীতে ইন্টারন্যাশনাল ডে অপ ইয়োগায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, আমরা অত্যন্ত ঘনিষ্ঠ। একে অপরের ভাই এবং একে অপরের সহযোগিতা নিই। একে অপরের প্রতি আমাদের অবিচল আস্থা রয়েছে। কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। আগামী দিনে আরও এগিয়ে যাবে।

রোববার (২১ জুন) বিকেলে রাজশাহীস্থ ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আয়োজিত ইন্টারন্যাশনাল ডে অপ ইয়োগায় প্রধান অতিথির বক্তব্যদানকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান আমাদের ঐতিহ্য। আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখবো। সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবো।

বাংলাদেশে ইয়োগার প্রথম উৎপত্তি এবং প্রচলন পাহাড়পুর বৌদ্ধবিহার। সেই সময় থেকে এই অঞ্চল থেকে অনেক মানুষ এটা করে এবং বাংলাদেশ, ভারত ও চীনসহ বিভিন্ন স্থানে প্রচলন ঘটে। এটার আরেকটা উদ্দেশ্য ছিল আমরা কাউকে আঘাত করবো না। শরীর তৈরি করে এবং কলাকৌশল সবকিছু নিজেকে রক্ষা করার জন্য। আর সেই ইয়োগা ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে আয়োজন করায় সরকার এবং রাজশাহীবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

রাজশাহীতে ইন্টারন্যাশনাল ডে অপ ইয়োগায় অনুষ্ঠিত
রাজশাহীতে ইন্টারন্যাশনাল ডে অপ ইয়োগা অনুষ্ঠিত। ছবি- ধূমকেতু নিউজ

তিনি আরও বলেন, আমাদের ভাইবোনেরা ও ছোটমনিরা যারা এখানে অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

আরো বক্তব্য রাখেন, রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এরশাদ আলী ঈশা ও আরএমপির কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার মীর মো. শাফিন মাহমুদ।

এছাড়া হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ইয়োগার অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথির সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031