ধূমকেতু প্রতিবেদক : গোদাগাড়ীর বাসুদবেপুর ফুরকানিয়া হাফিজিয়া ও ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে গতকাল শুক্রবার সকালে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা দিগন্ত কর্মসংস্থার আয়োজনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিগন্ত কর্মসংস্থার নির্বাহী পরিচালক নুরুন্নবী মাসুদ, অত্র মাদ্রাসার মুতাওলি এ্যাডভোকেট আব্দুল মাতিন, বাসুদেবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনসার আলি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক খাদেমুল ইসলাম, আব্দুল মাতিন, বাবলু মিয়া, আতিক, আসাদ, জহরুল ও ওয়ালি।
নির্বাহী পরিচালক নুরুন্নবী মাসুদ বলেন, তাঁর সংস্থা প্রতিবছর দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। প্রতিবারের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ শুরু করেছেন। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বক্তব্যে উল্লেখ্য করেন মাসুদ।


