IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিরাজশাহীতে মাদকসেবনের দায়ে ১ ব্যক্তির অর্থ ও কারাদণ্ডতুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীনগ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে জাতীয় পর্যায়ে অংশ নিতে চীন মৈত্রী সম্মেলনে বাঘার তিন উদ্ভাবকতানোরে পূর্ব শত্রুতার জের ধরে নারীকে পিটিয়ে জখম,থানায় অভিযোগরাজশাহীতে সচেতনতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষায়ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত‘বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে’রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরতে মেতে উঠেছেন যুবকরাবাগমারায় ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত‘বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলেরনবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগগোমস্তাপুরে ৩৭হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল
Home >> রাজশাহী >> রাজশাহীতে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

রাজশাহীতে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

রাজশাহীতে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

রাজশাহীতে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

ধূমকেতু প্রতিবেদক : “You Can Do This, Let’s Move” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে উৎসবমুখর পরিবেশে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ জুন) সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটির উদ্বোধন করা হয়।
র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় চিড়িয়াখানা এলাকা ঘুরে পুনরায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, প্রশিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও সভাপতি, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা ড. আ. ন. ম. বজলুর রশীদ।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহ্জাহান, পিপিএম, রাজশাহী স্থানীয় সরকারের পরিচালক তাছলিমা খাতুন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যাবসায়ী ও ক্রীড়া সংগঠক মুরাদুজ্জামান এলান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুদ্দিনসহ ক্রীড়া সংগঠকবৃন্দ।

অতিথিবৃন্দ জানান, অলিম্পিক ডে শুধু একটি উদযাপন নয়; এটি সুস্থ জীবনযাপন, নিয়মিত শরীরচর্চা, সম্প্রীতি এবং ক্রীড়া চেতনা ছড়িয়ে দেওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। “You Can Do This, Let’s Move” প্রতিপাদ্য সকলকে সক্রিয় জীবনধারা গ্রহণে উদ্বুদ্ধ করবে এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে।

আয়োজকরা জানান, অলিম্পিকের আদর্শ ও মূল্যবোধ—বন্ধুত্ব, সম্মান এবং উৎকর্ষ—সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ