IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু‘শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়’চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা
Home >> রাজশাহী >> সবার জন্য নিরাপদ আবাসন, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল রাজশাহী গঠন নগর সংলাপ

সবার জন্য নিরাপদ আবাসন, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল রাজশাহী গঠন নগর সংলাপ

সবার জন্য নিরাপদ আবাসন, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল রাজশাহী গঠন নগর সংলাপ

সবার জন্য নিরাপদ আবাসন, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল রাজশাহী গঠন নগর সংলাপ।

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক) এর আয়োজনে “সবার জন্য নিরাপদ আবাসন: অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল রাজশাহী গঠনে নগর সংলাপ” অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে মহানগরীর হোটেল ওয়ারিশনের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের ঈদের শুভেচ্ছা উপহার হিসেবে আর্থিক অনুদান দিয়েছেন।

তিনি আরও বলেন, রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নগর হিসেবে গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। নাগরিক সুবিধা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য সেবা, জলাশয় সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। তবে নিরাপদ আবাসন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি উন্নয়ন সংস্থা, বেসরকারি খাত এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। আমি আশা করি, আজকের এই সংলাপ থেকে প্রাপ্ত সুপারিশ ও মতামত ভবিষ্যতের নগর পরিকল্পনা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনবান্ধব ও অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রমে সিটি কর্পোরেশনৈর সহযোগিতা অব্যাহত থাকবে।

সংলাপে নগর উন্নয়ন, আবাসন অধিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অংশীজন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন সেভ দ্য নাচার এন্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান, নদী গবেষক মাহাবুব সিদ্দিকী, নগর দারিদ্র অধিকার বাস্তবায়ন কমিটির নীলুফা ইসমাত আরা।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031