IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদানগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুদেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য: এমপি মিলন২২ দিনে দেশে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলারনন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভামান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগরুয়েটে চালু হলো অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ‘২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া’বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, ওষুধের স্টক না থাকায় ক্ষোভ প্রকাশফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও আদিবাসী নৃত্য অনুষ্ঠিতবিয়ে করলেন শিল্পী মহসিনা আক্তারসিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যেপ্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছাবঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরনিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময়
Home >> রাজশাহী >> ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাঘা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : দুই দফা দাবিতে আগামী ৬ জুলাই থেকে সারাদেশে অনির্দিষ্টকালের পূর্ণ কর্মবিরতি ও ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে শাখা ডাকঘর কর্মচারীরা।

শনিবার (৪ জুলাই) রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে রাজশাহী জেলা শাখা ডাকঘর কর্মচারীদের আয়োজনে এক মতবিনিময় সভা থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

মীরগঞ্জ পোস্ট অফিসের ভারপ্রাপ্ত পোস্টমাস্টার ও পোস্টম্যান হাফিজুর রহমানের সঞ্চালনায় এবং রাজশাহী জেলা ডাক কর্মচারী ইউনিয়নের সভাপতি খোয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা অংশ নেন।

সভায় বক্তারা জানান, ইডি কর্মচারীরা দীর্ঘদিন ধরে মাসিক মাত্র ৪১০ থেকে ৪৩৫৪ টাকা পারিশ্রমিকে কাজ করে আসছেন। তাদের প্রধান দুটি দাবি হলো- বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

সভা থেকে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ যৌথভাবে আগামী সোমবার ৬ জুলাই থেকে সারাদেশের সকল শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের ‘পূর্ণ কর্মবিরতি’ বা ধর্মঘটের ডাক দেয়।

রাজশাহী জেলা শাখা ডাকঘর কর্মচারী ইউনিয়নের সভাপতি খোয়াজ উদ্দিন বলেন, “সারা বাংলাদেশের প্রায় ২৩ হাজার কর্মচারীর ভাগ্য উন্নয়নের জন্য আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

বাঘা উপজেলার মীরগঞ্জ পোস্ট অফিসের ভারপ্রাপ্ত পোস্টমাস্টার ও পোস্টম্যান হাফিজুল রহমান বলেন, “ইউনিয়ন পর্যায়ে যে চিঠি আসে, তা আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিই। কিন্তু সেই কাজের যথাযথ পারিশ্রমিক আমরা পাই না। আমাদের ন্যায্য দাবি সরকারকে বিবেচনা করতে হবে।”

সভায় বিশেষ অতিথি ছিলেন খড়খড়ি পোস্ট অফিসের পোস্টমাস্টার হজরত আলী, মোহনপুর মৌগাছি পোস্টমাস্টার ওয়াহেদ আলী, পুঠিয়া জামিরা পোস্টমাস্টার আব্দুর জলিল, চারঘাট উপজেলা ডাক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বাঘা উপজেলার তেতুলিয়া পোস্টমাস্টার শামীমা আক্তারসহ রাজশাহী জেলার বিভিন্ন শাখা ডাকঘরের পোস্টমাস্টার, পোস্টম্যান ও রানার।

আন্দোলনকারীরা আরও হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে ৬ জুলাই থেকে শুরু হওয়া ধর্মঘটের পাশাপাশি জিপিও অফিস এবং প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচিও দেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031