IMG-LOGO

সোমবার, ৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে বাল্যবিবাহের দায়ে বর পক্ষের জরিমানামোহনপুরে উপকারীভোগীদের মাঝে এমপির উপকরণ বিতরণবাঘায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতবিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা‘প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি’খামেনির জানাজায় লাখো মানুষের সমাবেশে ডনাল্ড ট্রাম্পকে হত্যার ডাকসৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণেরআবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদানগুলশান-বনানী-বারিধারা লেকের দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীরআত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতরাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতুরাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতরাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ।। ৯জনের নামে মামলামান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতবিরামপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অভিযোগগোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
Home >> রাজশাহী >> মোহনপুরে উপকারীভোগীদের মাঝে এমপির উপকরণ বিতরণ

মোহনপুরে উপকারীভোগীদের মাঝে এমপির উপকরণ বিতরণ

মোহনপুরে উপকারীভোগীদের মাঝে এমপির উপকরণ বিতরণ

মোহনপুরে উপকারীভোগীদের মাঝে এমপির উপকরণ বিতরণ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলা এলাকায় অবৈধ পুকুর খনন রোধে কঠোর অবস্থান কথা জানিয়েছেন এবং উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন পবা-মোহনপুরের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

এমপি বিগত সরকারের আমলে অবাধে পুকুর খননের তীব্র সমালোচনা করে তিনি সাধারণ জনগণকে সচেতন হওয়ার এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে মোহনপুর উপজেলা অডিটরিয়ামে পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠানে আলোচনা সভায় এসব কথা বলেন এমপি।

বক্তব্যের শুরুতেই অবৈধ পুকুর খননের ভয়াবহতা তুলে ধরে তিনি ক্ষোভ প্রকাশ করেন এমপি মিলন।

তিনি বলেন, “অবৈধ পুকুর কাটা বন্ধ করতে না পারলে, পরিস্থিতি এমন দাঁড়াতো যে ভারত বা দিল্লি থেকে আমাদের নৌকা ভাড়া করে আনতে হতো। নৌকা ইমপোর্ট করে এনে মোহনপুর আর পবায় দিতে হতো। বিগত সরকার এবং তাদের পরের যারা ছিল, তারা যেভাবে পুকুর খনন অব্যাহত রেখেছিল, তাতে এই এলাকার সব শেষ হয়ে যেত।”

পুকুর খনন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে সংসদ সদস্য বলেন, “যারা অংক কষে বসে আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা পুকুর কাটার বিপক্ষে নই, বরং আমরা অবৈধভাবে পুকুর কাটার বিপক্ষে।”

অবৈধ খনন বন্ধে জনসচেতনতা গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি সাধারণ মানুষকে নির্দেশ দেন, কোথাও অবৈধভাবে পুকুর খনন হলে সাথে সাথে থানায় খবর দিতে হবে।

উপজেলা প্রশাসক (ইউএনও) এবং সহকারী কমিশনারকে (ভূমি) জানাতে হবে। প্রয়োজনে সরাসরি তাকেও জানানো যাবে।

তিনি আশ্বস্ত করেন, রাত ১২টা, ১টা বা ৪টা—যেকোনো সময় এই ধরনের অভিযোগ জানানো যাবে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও এমপি জনপ্রতিনিধি হিসেবে জনগণের প্রতি নিজের জবাবদিহিতার জায়গাটি তুলে ধরে তিনি বলেন, “আমরা সর্বসাধারণের জন্য নিরলসভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। জনগণ তাদের পবিত্র আমানত (ভোট) আমাদের দিয়েছেন। আপনারা ভোট দিয়ে আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন এবং আমাকে পার্লামেন্ট মেম্বার বানিয়েছেন।”

স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “আমার কাছে যেকোনো নেতাকর্মী শুধু নয়, সর্বসাধারণের যে কেউ এসে কৈফিয়ত চাইতে পারেন। কোনো কাজ কেন হলো বা কেন হলো না, তার জবাব আমি সাধারণ মানুষের কাছে বুঝিয়ে দিতে বাধ্য। আমার দরজা সবার জন্য সবসময় উন্মুক্ত।”

এমপি নিজ নির্বাচনী এলাকায় অবৈধ দখল ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সোচ্চার হওয়ার কড়া বার্তা দেন।

এর আগে মোহনপুর উপজেলা চত্বর থেকে পল্লী উন্নয়ন দিবসের একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মোহনপুর উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা শেষে কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ফসলের বীজ বিতরণ করা হয়। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানবিক সহায়তার চেক, ঢেউটিন, গাছ এবং খেলাধুলার সামগ্রী বিতরণ করেন এমপি।

মোহনপুর উপজেলা নিবার্হী অফিসার ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুবুর আর রশীদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, মোহনপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা তারিকুল ইসলাম, বিআরডিবির কর্মকর্তা মশিউর রহমান, কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুবনেতা মির্জা শওকত আলী, মৌমাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী মুকুল, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930