IMG-LOGO

সোমবার, ৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক প্রশাসকের সাথে চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎগোদাগাড়ীতে বাল্যবিবাহের দায়ে বর পক্ষের জরিমানামোহনপুরে উপকারীভোগীদের মাঝে এমপির উপকরণ বিতরণবাঘায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতবিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা‘প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি’খামেনির জানাজায় লাখো মানুষের সমাবেশে ডনাল্ড ট্রাম্পকে হত্যার ডাকসৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণেরআবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদানগুলশান-বনানী-বারিধারা লেকের দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীরআত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতরাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতুরাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতরাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ।। ৯জনের নামে মামলামান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতবিরামপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অভিযোগ
Home >> রাজশাহী >> গোদাগাড়ীতে বাল্যবিবাহের দায়ে বর পক্ষের জরিমানা

গোদাগাড়ীতে বাল্যবিবাহের দায়ে বর পক্ষের জরিমানা

গোদাগাড়ীতে বাল্যবিবাহের দায়ে বর পক্ষের জরিমানা

গোদাগাড়ীতে বাল্যবিবাহের দায়ে বর পক্ষের জরিমানা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বাল্যবিবাহের আয়োজন করায় বর পক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের সাগুয়ান ঘুন্টি গ্রামে এই অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার সাগুয়ান ঘুন্টি গ্রামে আইন অমান্য করে একটি বাল্যবিয়ের আয়োজন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় বাল্যবিয়ের অপরাধ প্রমাণিত হওয়ায় ‘বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭’ এর ৮ ধারা মোতাবেক বরের বাবা সাইদুর রহমানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযুক্ত বর সাগুয়ান গ্রামের মো. আজিজুল ইসলাম।

অভিযানের সময় প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দেবে না মর্মে কনে পক্ষের কাছ থেকে একটি লিখিত মুচলেকাও নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম জানান, বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়তে এবং প্রশাসনের এই আইনি অবস্থান বজায় রাখতে উপজেলার সর্বত্র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930