ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নগরীর ২ নম্বর ওয়ার্ডের হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে মসজিদ কমিটির নেতৃবৃন্দ মসজিদের সার্বিক উন্নয়ণে রাসিক প্রশাসকের সহযোগিতা কামনা করেন। এসময় রাসিক প্রশাসক মসজিদের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব লিটন আলী, সাধারণ সম্পাদক মোঃ ইসহাক আলী মণ্ডল।
আরও উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



