ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘ভয়েস অব অ্যাওয়েকেনিং: অনলাইন ট্যালেন্ট হান্ট ২.০’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে রুয়েটের ক্যাফেটেরিয়ায় এই প্রতিযোগিতার আয়োজন করে রেনেসাঁ কালচারাল গ্রুপ।
সার্বিক সহযোগিতায় ছিল ছাত্র কল্যাণ দপ্তর। হামদ ও নাত, কবিতা আবৃত্তি এবং কুরআন তিলাওয়াত ক্যাটাগরিতে মোট ১৯ জন প্রতিযোগী বিজয়ী হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রুয়েটের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. মাঈদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী।



