ধূমকেতু প্রতিবেদক : ‘বৃক্ষে বৃক্ষে সবুজায়ন হোক সারা পৃথিবী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যক্তিগত উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপন কর্মসূচির সূচনা করে স্বেচ্ছাসেবী সংগঠন রূপরেখা কিশোরমেলা রাজশাহীর সভাপতি ইব্রাহিম হায়দার।
শনিবার দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ফলজ গাছ উপহার দিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ সূচনা করেন তিনি।
বৃক্ষপ্রেমি ইব্রাহিম হায়দারকে ধন্যবাদ জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, বিনামূল্যে অক্সিজেন পেতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে তিনি দীর্ঘ ২৫ বছর রাজশাহীর বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপন ও বিতরণ করে আসছেন তা প্রসংশনীয়। এই কর্মসূচির ধারাবাহিকতা অব্যহত রাখতে সহায়তার আশ্বাসও দেন তিনি।



