IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে যুবদলের খাবার বিতরণরাজশাহীতে শহীদ জিয়া শিশু পার্ক পরিদর্শনে প্রতিমন্ত্রীপবা উপজেলা পরিষদ চত্বরে প্রতিমন্ত্রীর বৃক্ষরোপণ‘উশৃঙ্খল যুবকরা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে’মান্দায় মহিলাদল নেত্রীর নির্দেশে কাটা হচ্ছে রাস্তার দুই শতাধিক সরকারি গাছগোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে সভাউপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষ্ট্যান্ডিং অর্ডার অন ডিজাষ্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিতআত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আব্দুল আওয়াল-এর দায়িত্ব গ্রহণরহনপুরে ভারতীয় মালবাহী ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে সচেতনতামুলক সভামহাদেবপুরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ শয়ন কক্ষ থেকে লাশ উদ্ধারচলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে প্রধানমন্ত্রীঐতিহ্য পুনরুদ্ধারে নতুনভাবে সাজানো হবে রাজশাহী চিড়িয়াখানাকে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীমধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলাআজ রাজধানীতে বৃষ্টি কমতে পারে , বাড়তে পারে উত্তরাঞ্চলেবরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> রাজশাহী >> রাজশাহীতে শহীদ জিয়া শিশু পার্ক পরিদর্শনে প্রতিমন্ত্রী

রাজশাহীতে শহীদ জিয়া শিশু পার্ক পরিদর্শনে প্রতিমন্ত্রী

রাজশাহীতে শহীদ জিয়া শিশু পার্ক পরিদর্শনে প্রতিমন্ত্রী

রাজশাহীতে শহীদ জিয়া শিশু পার্ক পরিদর্শনে প্রতিমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত শহীদ জিয়া শিশু পার্ক পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু,এমপি।

সোমবার (১৩ জুলাই) বিকেলে তিনি শহীদ জিয়া শিশু পার্কটি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ পার্কের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের বলেন, রাজশাহীতে শিশুদের বিনোদনের এ কেন্দ্রটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণের কারণে বিগত ফ্যাসিস্ট সরকার এটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। বিগত সময়ে পার্কটির কোন উন্নয়ন করা হয়নি। শহীদ জিয়া শিশু পার্কটির উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এসময় পার্কটিকে আরও আকর্ষণীয় করতে এখানে বার্ড কর্ণার, ফিস একুরিয়াম স্থাপন করার বিষয়ে তিনি পরামর্শ প্রদান করেন।

পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মইন পরাগসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930