IMG-LOGO

রবিবার, ২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বোয়ালিয়া থানা বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনশিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণগোদাগাড়ীতে সাবেদুল হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনবাবার চোখের সামনে ২ সন্তান লরিচাপাপোরশায় অসুস্থ ও অসহায়দের মাঝে চেক বিতরণপবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: এমপি মিলনমহাদেবপুরে ভাড়াটিয়ার সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে কলেজছাত্রীসহ বাড়িওয়ালা আটক‘বেনজীরকে ফেরাতে ইউএইর সঙ্গে যোগাযোগ চলছে’বোয়ালিয়া থানা বিএনপি পশ্চিম এর আয়োজনে ছাত্রীদের মাঝে ৩০০টি গাছ বিতরণদীর্ঘদিনের সীমানা জটিলতার জরাজীর্ণ রাস্তা এমপি মহোদয় সুদৃষ্টিতে আংশিক সংস্কারের কাজ সম্পূর্ণবাংলাদেশ পুলিশ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদবাগমারায় আত্মীয় পরিচয়ে সাংবাদিকের বাড়িতে আশ্রয় নিয়ে স্বর্ণালঙ্কার চুরি, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার‘বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান’বাংলাদেশের জন্য আসিয়ানের দরজা বন্ধ, মহাসচিবস্ত্রী-শাশুড়িকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর
Home >> রাজশাহী >> শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ। ছবি- রাসিক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে (২ আগস্ট) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

তিনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। পরে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাসিক প্রশাসক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী মহানগরজুড়ে বৃক্ষরোপণ করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরো সবুজ ও ফুলের নগরীতে পরিণত করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে অনেকগুলো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম, মোয়াজ্জিম, খাদেমদের ভাতা প্রদান, খাল পুনঃখনন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। বর্তমান সরকার যে কথা দেয়, তা বাস্তবায়ন করে। রাজশাহী নগরীতেও ফ্যামিলি কার্ডের জন্য জরিপ কার্যক্রম শুরু হচ্ছে, আগামী মাস থেকে ইমাম, মোয়াজ্জিম, খাদেমদের ভাতা প্রদান শুরু হবে।

রাসিক প্রশাসক বলেন, নগরীর বিভিন্ন ড্রেন দীর্ঘদিন যাবৎ পরিষ্কার করা হয়নি। আমি দায়িত্ব নিয়ে ছোট ও বড় ড্রেনগুলো পরিষ্কারকরণের উদ্যোগ গ্রহণ করেছি। সড়ক নির্মাণ, আলোকায়ন, বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমি যে পদক্ষেপ গ্রহণ করেছি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেগুলো বাস্তবায়ন করতে চাই। এ কাজে আমি নগরবাসীর সহযোগিতা কামনা করছি।

তিনি বলেন, “একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে। রাজশাহীকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শাহজাহান আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মনিরুজ্জামান শরীফ মনির, চণ্ডিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, ১৯ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) বিএনপির সভাপতি আক্তার হোসেন, ১৯ নম্বর ওয়ার্ড (উত্তর) বিএনপির সভাপতি মনিরুজ্জামান ডাবলু এবং ১৯ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক রজব আলী।

পরিচালনা করেন, শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামাণিক।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031