IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাঘা -চারঘাটে কাঁচা রাস্তা থাকবে না ,বাঘা পৌরসভায় রাস্তা ও ড্রেনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এমপি চাঁদ

বাঘা -চারঘাটে কাঁচা রাস্তা থাকবে না ,বাঘা পৌরসভায় রাস্তা ও ড্রেনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এমপি চাঁদ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প আইইউজিআইপি (IUGIP) এর আওতায় বাঘা পৌরসভায় ১৭৭০ মিটার রাস্তা ও ৩০১২ মিটার আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট ২০২৬) বাঘা পৌরসভা সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। এসময় এমপি চাঁদ বলেন, তার সংসদীয় আসন -চারঘাট -বাঘা উপজেলায় কোন কাঁচা রাস্তা থাকবে না। উপজেলার চরাঞ্চলে রাস্তা পাকা করণের কাজ শুরু হয়েছে। চরাঞ্চলের সাথে উপজেলা সদরে যোগাযোগের জন্য ব্রিজ নির্মাণের কাজ ও টেন্ডার আহ্বানের মাধ্যমে শুরু করা হবে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কের পাশে প্রকল্পের কাজের ফলক উন্মোচন করেন এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান আসাদ। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর তফিকুল ইসলাম তফির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন, ওসি সেরাজুল হক,বিএনপি নেতা, জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম, বিএনপির প্রবীণ নেতা সাংবাদিক আব্দুল লতিফ মিঞা,মুখলেছুর রহমান মুকুল, সালে আহমেদ সালাম, আব্দুল লতিফ, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা -কর্মচারী গন।

সুত্রে জানা যায়,পৌরসভা এলজিইডির এই প্রকল্পে ৬টি স্থানে ইউনি-ব্লক/আরসিসি রাস্তা, ৫টি ক্রস ড্রেন ও ৯৭ মিটার পাইলিং কাজও থাকবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাঘা পৌরসভা ও এলজিইডি। অর্থায়নে আছে এডিবি (ADB) জিওবি (,GOB) ও এএফডি (AFD)।

পৌরসভার প্রকৌশলী তাজুল ইসলাম জানান, কাজটির চুক্তি মূল্য ৭ কোটি ৮১ লাখ ৩৬ হাজার ৩৯৩ টাকা ৬৮ পয়সা। ঠিকাদার প্রতিষ্ঠান এম/এস হোসাইন এন্টারপ্রাইজ, রাজশাহী কাজটি বাস্তবায়ন করবেন।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31