ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : রাজশাহীর চারঘাটে অসুস্থ্য মাকে ঔষধ খাওয়ানোকে কেন্দ্র করে ছোট ভাই ও ছোট ভাইয়ের শশুর বাড়ীর লোকজনের পরিকল্পিত হামলার শিকার হয়ে আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুমন আলী ও তার এক মাত্র ভগ্নীপতি হামিদুল ইসলাম। শুক্রবার দিনগত রাত ৩ টার দিকে সংবাদ পেয়ে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাদের দুজনকে পুলিশ উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়েছে। উপজেলার নিমপাড়া ইউনিয়নের কামীনি গ্রামে হামলার এ ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান।
জানা যায়, কামীনি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সুমন ও সুজন তারা দুভাই অসুস্থ্য মাকে নিয়ে বসবাস করেন। দীর্ঘয়দিন ধরনের সুমনের মা অসুস্থ্য থাকায় মাকে ঔষধ খাওয়ানোর কথা নিয়ে দু ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি পরে ঝামেলা সৃষ্টি হয়। পরে সুমনের এক মাত্র বোন ও বোন জামাই শুক্রবার রাতে তাদের ঝামেলা মিমাংসা করতে আসে। এসময় সুজন মাকে দেখতে না দিয়ে ঘরে তালা মেরে বন্দী করে রাখ্ েবোন প্রতিবাদ করলে সুজন তার বাড়ীর পাশেই শশুর বাচ্চুকে লোকজন নিয়ে আসতে বলে। সংবাদ পেয়ে বাচ্চু মিয়া ,সিরাজুল ইসলাম, লালন আলীসহ দলবল নিয়ে এসে কোন কথা বলার আগেই লোহার রডসহ দেশীয় অস্ত্র হতে সুমন ও এক মাত্র ভগ্নীপতি হামিদুল ইসলামের উপর আক্রমন করে হামলা চালায়।
এসময় সুমন ও হামিদুলের মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে বোন শাহানা বাধা দিলে তাকেও বেধরক মারপিট করা হয়। এসময় রাস্তায় ফেলে হামিদুল ইসলামের ব্যবহৃত এফজেড নামে প্রায় আড়াই লক্ষ টাকা দামের মোটর সাইকেল ভাঙচুর এবং তার পকেট থেকে ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে সংবাদ দেয়া হয় চারঘাট মডেল থানা পুলিশকে। সংবাদ পেয়ে চারঘাট মডেল থানা পুলিশ আহত অবস্থায় সুমন, হামিদুলও শাহানাকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।
হাসপাতালের আরএমও ডা: মিলটন কুমার বলেন, তাদের মধ্যে সুমনের মাথায় ২৫টি ও হামিদুলের মাথায় ৬টি সেলাই করা হয়েছে। বিভন্ন শরীতে আঘাত রয়েছে। মাথায় আঘাতের কারনে শঙ্কা রয়েছে। তবে ৭২ ঘন্টার আগেই কিছুই বলা যাবে না।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, সংবাদ পেয়ে গভীর রাতে সুমন ও হামিদুলকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ভাঙ্চুরকৃক মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে।



