IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালিতবাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তারশ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশনপোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালনবাগমারায় মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালনদেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগ
Home >> রাজশাহী >> রাজশাহীতে ১২ দফা দাবিতে ইনসাবের মানববন্ধন

রাজশাহীতে ১২ দফা দাবিতে ইনসাবের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবী দিবস পালন। এ উপলক্ষে সোমবার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর গণকপাড়ায় তাদের ১২ দফা দাবি বাস্তাবায়নের জন্য এই মানববন্ধন করে সংগঠনের শ্রমিক নেতাকর্মীরা।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সরকারি উদ্যোগে শহরে থানা ও ওয়ার্ড ভিত্তিক এবং সারাদেশে জেলা ও উপজেলায় নির্মাণ কলোনি স্থাপন করে সূলভমূল্যে দীর্ঘমেয়াদী লিজের মাধ্যমে নির্মাণ শ্রমিকদের বাসস্থান নিশ্চিত করা এবং কলোনিতে কলোনিতে তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য স্কুল এবং চিকিৎসা কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নির্মাণক্ষেত্রে উপযুক্ত কর্মপরিবেশ এবং স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, নির্মাণ শ্রমিকদের শ্রম আইনের আওতায় এনে স্কিম চালু, দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা, শ্রমিকদের অধিকার আদায়ে যাতে আদালতের শরণাপন্ন হতে পারে সেই জন্য প্রত্যেক জেলা/উপজেলায় শ্রম আদালত স্থাপন করা।

এছাড়াও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে কল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করা, শ্রম আইন সংশোধনী ২০০৬ এর ৩২৩ ধারা মোতাবেক জাতীয় শিল্প স্বাস্থ্য কাউন্সিল ঘঠনে ইনসাবের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, শ্রমিকদের জন্য সস্তা ও সুলভমূল্যে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করা, কর্মস্থলে যাতে নির্মাণ শ্রমিকরা সন্ত্রাস, চাঁদাবাজ ও সহিংসতার শিকার না হয় তা নিশ্চিত করা, দেশে কর্মরত নির্মাণ শ্রমিকদের হয়রানি ও দুর্ভোগ বন্ধ করার পাশাপাশি সরকারি প্রশিক্ষণ দিয়ে শুধু সার্ভিস চার্জ নিয়ে নির্মাণ শ্রমিকদের প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ দিয়ে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা, নির্মাণ শ্রমিকদের জন্যও শ্রমিক রেজিস্ট্রার খাতা রাখার বিধান সকল নির্মাণাধীন ভবনে বাস্তবায়ন করা এবং নির্মাণ শ্রমিকদের নুন্যতম মজুরী সন্তোষজনকভাবে বৃদ্ধি করার দাবী জানান তারা। এই দাবী সরকার যদি কার্যকর এবং না মানে আগামীতে কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষনা করা হবে বলে জানান নেতৃবৃন্দ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, ইনসাব রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলী। বক্তব্য দেন, জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন রেজা জেনু ও দপ্তর সম্পাদক মুকুল।

এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি কাওসার আলী, নাসির, যুগ্ম সম্পাদক কাজেম আলী, আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক কাউনাইন হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কবির ও শরিফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকগণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930