IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেসরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩কাঁদলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিযোগ ফারুকীর বিরুদ্ধেইরানে হামলাকে ভুল ছিল মনে করেন ৬১ শতাংশ আমেরিকানসিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশসিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানমহাদেবপুরে সিসি ঢালায় রাস্তানির্মাণে অনিয়মের অভিযোগমহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগমহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালননিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিতবাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শনবাঘায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের উদযাপন উপলক্ষে র‌্যালি-আলোচনা সভাবদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিত
Home >> রাজশাহী >> রাজশাহীতে ৩৬তম বিসিএস ক্যাডারস এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

রাজশাহীতে ৩৬তম বিসিএস ক্যাডারস এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলার বিভিন্ন স্থানে ৩৬তম বিসিএস ক্যাডারস এসোসিয়েশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

চলমান শীতে আর্ত মানবতার সেবায় ৩৬তম বিসিএস পরিবারের সকল ক্যাডার কর্মকর্তা সম্মিলিতভাবে মানবিক মূল্যবোধের জায়গা থেকে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করে।

জেলা সদরের বিভিন্ন বস্তি ও রেলস্টেশনের ছিন্নমূল মানুষ, বরেন্দ্র এলাকা ও পদ্মাপাড়ের প্রান্তিক পর্যায়ে বিধবা, প্রতিবন্ধী, ভিক্ষুক এবং এতিমদের মাঝে ক্যাডার এসোসিয়েশনের পক্ষ থেকে ৯০টি কম্বল বিতরণ করা হয়।

কার্যক্রম বাস্তবায়নে রাজশাহী জেলায় ৩৬তম ব্যাচের সমন্বয়কের ভূমিকা পালন করেন বিসিএস কৃষি ক্যাডারের সদস্য মতিয়র রহমান মুন্না এবং কৃষিবিদ এম এ মান্নান।

শীতবস্ত্র বিতরণের সময় গোদাগাড়ী উপজেলায় উপস্থিত ছিলেন, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৩তম ব্যাচের সদস্য উপজেলা নির্বাহী অফিসার জানে আলম, বিসিএস (কৃষি) ক্যাডারের ২৯ ব্যাচের সদস্য উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডারের ৩৩তম ব্যাচের সদস্য ভেটেরিনারি সার্জন ডা. সম্পা রানী দাস, বিসিএস (মৎস্য) ক্যাডারের ২৪তম ব্যাচের সদস্য সিনিয়র মৎস্য অফিসার মোঃ শামশুল করিম, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৩৯তম ব্যাচের সদস্য সহকারী সার্জন ডা. কানিজ ফাতিমাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ।  

রাজশাহী জেলার সমন্বয়কের দায়িত্বপালনকারী কৃষি ক্যাডারের কর্মকর্তা মতিয়র রহমান মুন্না বলেন, ৩৬তম বিসিএস ক্যাডারস এসোসিয়েশনের সভাপতি সহকারী কমিশনার আমিনুল ইসলাম বুলবুল এবং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহকারী পুলিশ সুপার গোলাম রুহানীর নেতৃত্বে এবার আমরা সারা দেশে প্রায় পাঁচ শতাধিক কম্বল বিতরণ করেছি। এসোসিয়েশনের সকল ক্যাডার কর্মকর্তার প্রাণবন্ত অংশগ্রহণে এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন হয়েছে।

আগামীতে আমাদের ৩৬তম বিসিএস পরিবারের এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news