IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পত্তি আটক

রাজশাহীতে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পত্তি আটক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে চুরি হওয়া ৩ দিন বয়সী শিশু সন্তানকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নগর গোয়েন্দা শাখা ও রাজপাড়া থানা পুলিশ রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার রাণীনগর পানির ট্যাংক এলাকা থেকে চুরি হওয়া ওই শিশুকে উদ্ধার করে। একই সাথে চুরির সাথে জড়িত এক নারী ও তার স্বামীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন রাণীনগর পানির ট্যাংক থেকে সজিবের স্ত্রী মৌসুমি বেগম (২৩) ও তার স্বামী সজিব (২৫)। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী মেডিকেল কলেজের জরুরী বিভাগের সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে ওই নারীর সন্ধান শুরু করে আরএমপির ডিবিসহ বিভিন্ন ইউনিট। শনিবার সকালে পুলিশের কাছে খবর আসে রাণীনগর এলাকার এক বাড়িতে নতুন একটি শিশু নিয়ে আসা হয়েছে। কিন্ত তাদের কোন বাচ্চা ছিল না। বিষয়টি জানার পর ডিবির সহকারী পুলিশ কমিশনার রাকিবুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল রাণীনগর পানির ট্যাংক বস্তি এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া শিশুটিকে উদ্ধার করে ও স্বামী-স্ত্রীকে আটক করে। ওই নারীর স্বামী সিটি কর্পোরেশনে দিনমজুরের কাজ করে বলে জানা গেছে। হারিয়ে যাওয়া শিশুকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন তার বাবা-মা সহ স্বজনারা। মা কমলে শিশুটিকে পেয়ে বুকে জড়িয়ে আদর করতেও দেখা যায়।

প্রসঙ্গত, গত শুক্রবার ২২ জানুয়ারী সকাল সাড়ে ৮টার দিকে রামেক হাসপাতালের ২৩ নং ওয়ার্ড থেকে মৌসুমী নবজাতকটিকে চুরি করে নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে নেয়ার পর তার স্বামীকে জানায় এটি তার বাচ্চা। যদিও বিয়ের ৮ বছরেও তাদের বাচ্চা না হওয়ায় এ কাজ করে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ডিবির উপ-পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস, রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও শিশুটি বাবা, নানি ও অন্যান্য স্বজনার উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31